Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | প্রাথমিক স্তর থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে ইসি

প্রাথমিক স্তর থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে ইসি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত22/07/2026 জাতীয় No Comments3 Mins Read
প্রাথমিক স্তর থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে ইসি
প্রাথমিক স্তর থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে ইসি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

বর্তমানে ১৬ বছর বয়স থেকে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভবিষ্যতে এনআইডির জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমিয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায় পর্যন্ত নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনা চলছে কমিশনের।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহ করা হয়। কোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান। এর আগে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য ‘ডরম্যান্ট’ বা সুপ্ত অবস্থায় থাকে।

ইসি সচিব জানান, তথ্য সংগ্রহের বর্তমান বয়সসীমা আরও কমিয়ে এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পর্যায় পর্যন্ত নামানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। সার্বিক বিষয় বিশ্লেষণ করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনলাইনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে করার ব্যবস্থা চালু করা হচ্ছে জানান আখতার আহমেদ। এ জন্য নির্ধারিত প্রাতিষ্ঠানিক ফি দিতে হবে।

এ ছাড়া আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পরপর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিষয়টিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নবায়নের সময় নির্ধারিত একটি ফর্মে আবেদনকারীকে তার পারিবারিক পরিচয় বা ‘ফ্যামিলি ট্রি’-সংক্রান্ত তথ্য দিতে হবে। এর মাধ্যমে পরিবারের সদস্যদের তথ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সহজ হবে। নবায়নের ক্ষেত্রে ন্যূনতম একটি ফি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।


আরোও পড়ুন

চিতলমারী খাদ্য গুদামে ধান বিক্রি নিয়ে কৃষকদের অভিযোগ, কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের দাবি

 


মাঠ পর্যায়েই জন্মতারিখ সংশোধনের ক্ষমতা

জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইসি সচিব বলেন, পাবলিক পরীক্ষার সনদ—যেমন জেএসসি, এসএসসি বা পিএসসি—দিয়ে কোনো নাগরিকের বয়স বা জন্মতারিখ নিশ্চিত করা গেলে সংশোধনের প্রয়োজন হবে না কেন্দ্রীয় পর্যায়ে পাঠানোর। এসব সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়েই দেওয়া হচ্ছে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনেও আসছে পরিবর্তন

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। আগে বিদেশে বায়োমেট্রিক ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আবেদনটি দেশে তদন্তের জন্য পাঠানো হতো। তদন্ত শেষে তথ্য সিস্টেমে আপলোড করা হতো।

নতুন ব্যবস্থায় বিদেশে বায়োমেট্রিক দেওয়ার পরপরই সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে আপলোড হয়ে যাবে। এরপর দেশে তদন্তে তথ্যের সত্যতা পাওয়া গেলে কেন্দ্র থেকে সরাসরি আবেদন অনুমোদন হবে। এতে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও ধাপ—দুটিই কমবে।

ইসি সচিব জানান, এনআইডি নবায়নের সময় প্রয়োজনীয় তথ্য ও আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও পরিশোধিত করার কাজ চলছে। জনগণের ভোগান্তি কমিয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাকে আরও দ্রুত ও জনবান্ধব করাই কমিশনের লক্ষ্য।

ইসি এনআইডি

Keep Reading

2 Mins Read

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ জন

2 Mins Read

একই নাম, একই বোতল—গ্যাভিসল নিয়ে ভেজালের অভিযোগ, সত্যতা যাচাই জরুরি

2 Mins Read

কেন ফিরছে ১৯৮০-এর দশকের ছবি: ট্রেন্ডের নেপথ্যে কী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.