নাটোর প্রতিনিধি: দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে কড়া নজরদারি বাড়াতে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিদেশ থেকে অবৈধভাবে পশু আমদানি ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলেও জানান তিনি। শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের মৎস্য খাত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নাটোর অঞ্চল থেকেই বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে…
Author: দৈনিক নবদিগন্ত
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। শনিবার (৯ মে) বেলা ১২টায় নলডাঙ্গা পৌরভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও জ্বালানি তেলের সংকটের প্রভাব দেশের ওপরও পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নলডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং গুরুত্বপূর্ণ…
মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেলে ক্ষেতলাল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ হাসান মন্ডল (২৮), পিতা নজরুল ইসলাম বাটু, গ্রাম রামপুরা, থানা ক্ষেতলাল, জেলা জয়পুরহাটকে আটক করা হয়। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল—পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম, এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্স—এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান…
আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য ও আপন লাল দাস এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। এছাড়াও এআইডিওয়াইও-র পক্ষে কার্তিক সাহা এবং এআইএমএসএস-এর পক্ষে খাদেজা বেগম লস্কর ও রিম্পি বাগতী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।…
সৌরভ দত্ত, কলকাতা: সরকারি উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী হোক, বা যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সব মঞ্চই যেন চাঁদের হাট! এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছিল গত দেড় দশক ধরে। পালাবদলের ধাক্কায় সেই চেনা ছবিতেও রাতারাতি বদল! শনিবার রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে নিজের বাড়ির সামনেই অনুষ্ঠানের আয়োজন করেন মমতা। বড়পর্দা তো দূর্অস্ত, ছোটপর্দার অভিনেতাদেরও এ দিন দেখা যায়নি তাঁর অনুষ্ঠানে। অথচ, যাঁদের নাকি আসার কথা ছিল, তাঁরাই একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ আলো করে বসতেন। বিকেল চারটে নাগাদ তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠান শুরু হয়। অভিনয় দুনিয়া থেকে দেখা গেল শুধু সুভদ্রা মুখোপাধ্যায়কে। ছোটপর্দার…
মোঃ আল-মাহফুজ শাওন: দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির উদ্যোগের অংশ হিসেবে খুলনা জেলায় শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করেছে র্যাব-৬। প্রাথমিকভাবে এ তালিকায় স্থান পেয়েছে ১৫ জন শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ১৮ জন। র্যাব সূত্রে জানা গেছে, তালিকাভুক্তদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্প্রতি খুলনা নগরীতে একের পর এক গুলির ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি এবং মাদক ব্যবসার বিস্তারে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মাদক ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ, হত্যাকাণ্ড ও এলাকায় আধিপত্য…
মোঃ আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার অভিভাবক খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলে কুষ্টিয়ার মিরপুর এলাকায় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে শিশুটিকে পোড়াদহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানাকে জানানো হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং পরিবারের সঙ্গে অবস্থান করছে। শিশুটির…
মোঃ আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় রাজন হাওলাদার নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িতে করে গোয়ালখালী কবরখানা গেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি বুঝে রাজন হাওলাদার দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ,…
মো: আল-মাহফুজ শাওনঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি, যিনি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক। বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নিয়মিত ক্রীড়াচর্চায় অংশ নেওয়ার আহ্বান জানান। টুর্নামেন্টে খুলনা মহানগরের বিভিন্ন থানার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে…
মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা এবং নগদ ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শুক্রবার (৮ মে) রাজৈর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে। রাত ৯টা ৫ মিনিটে শারিস্তাবাদ চেয়ারম্যান হাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শাহাদাৎ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁনপট্টি এলাকায় আরেকটি অভিযানে ১৯৫…
