মোঃ নোমান হাসান খাঁন ,স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বজ্রপাতে নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহতের নাম আঁখি। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়াওপাড় গ্রামের জহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে রাখা ধান বৃষ্টির কারণে সরাতে গেলে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আঁখি। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সদর থানার ওসি রতন শেখ নিশ্চিত করেছেন। একই ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানগাঁও নোয়াগাঁও গ্রামের পারভীন বেগম (স্বামী রহিম মিয়া) নিজ বাড়ির উঠানে বজ্রপাতে…
Author: দৈনিক নবদিগন্ত
এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা): কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ ইলেকট্রনিক-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে এএসআই ফজলু ও এএসআই আকাশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে এবং ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবিতে কয়রা বাজার কমিটির ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট। রবিবার (১০ মে) খুলনার কয়রা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কয়রা বাজারের ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানা হেফাজতে পুলিশ কর্তৃক নির্মম নির্যাতন এবং অকথ্য ভাষায় গালিগালাজ এর প্রতিবাদে সকাল থেকে অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় কয়রা বাজার ব্যবসায়িক সমবায় সমিতি। এ সময় কয়রা বাজারের সকল প্রকার দোকান এবং প্রতিষ্ঠান এই ধর্মঘটের আওতায় থাকার জন্য আহ্বান জানান কয়রা বাজার ব্যবসায়ী সমিতির…
খুলনা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৈয়াসিটিবুনিয়া গ্রামের একটি চিংড়ি ঘেরে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন তিনি। ঘেরের পাশে অস্থায়ীভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে Paikgachha Upazila Health Complex-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার…
কিশোরগঞ্জ প্রতিনিধি: কটিয়াদি পৌরসভার ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ বিদ্যুৎ নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির সন্দেহভাজন ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার কর্মকর্তারাও অংশ নেন। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার প্রশংসা করেন। তাদের দাবি, বর্তমান ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায়…
কিশোরগঞ্জ প্রতিনিধি: লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। সম্প্রতি Dhakaর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক রোহানুল ইসলাম লিমনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা সেবার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ অব্যাহত থাকবে। কিশোরগঞ্জ শহরের ধ্রুব এরিক টাওয়ারে অবস্থিত এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং রোগীবান্ধব পরিবেশের কারণে অনেক মানুষ এখান থেকে চিকিৎসা নিয়ে নতুন জীবনে ফিরেছেন। সংশ্লিষ্টরা…
মোঃজোনায়েদ হোসেন জুয়েল, ষ্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার এক তরুণ রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ (২০) জেলার জাফরাবাদ মাঝিরকোনা এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুর রশিদ স্থানীয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। বিদেশে গিয়ে শুরুতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। পরিবার জানায়, মাত্র এক মাস সাত দিন আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। গত ২ তারিখ ইউক্রেন–পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয় বলে…
এরশাদ রানা (কুমিল্লা): কুমিল্লার সর্ববৃহৎ ও ঐতিহাসিক উপজেলা চৌদ্দগ্রাম।এখানে রয়েছে ক”শ্রেণির একটি পৌরসভা সহ সাড়ে ৫লাখ মানুষের জনবসতি।এর পূর্বাঞ্চলে রয়েছে ভারত সীমান্তবর্তী এলাকা সহ অর্ধডজন বিজিবি ক্যাম্প। কিন্তু পুরো উপজেলা জুড়ে নেই কোনো বিনোদন কেন্দ্র,ফলে কাংখিত স্বপ্ন ও প্রত্যাশা হারাতে শুরু করেছে এ-অঞ্চলের কোমলমতি শিশুরা।বিষয়টি অনুধাবন করে চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ইউএনও মোঃ জামাল হোসেন একটি দৃশ্যমান পৌর পার্ক নির্মাণ করতে চেয়েছিলেন।যে পৌর পার্কটি নির্মিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি শিশুদের মধ্যে পরিলক্ষিত হতো আনন্দ উচ্ছসিত ভাব,স্বস্তি পেতো অভিভাবকরা,নজর কারতো ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীদের। মাত্র ৯মাসের মধ্যে বিদায়ী ইউএনও মোঃ জামাল হোসেন চৌদ্দগ্রাম পৌর পার্ক সহ অসংখ্য অসমাপ্ত কাজের পরিধি হাতে নিয়েছিলেন,কিন্তু সেটি…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে ঠাকুরগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে ২৫১টি প্লট থাকবে। এসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কেউ হয়তো দুই, তিন কিংবা চারটি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন।” শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে,…
বাগেরহাট প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক Sharjah Charity International এবং Kuwait Relief Society-এর প্রতিনিধিরা বাগেরহাটের বেশরগাতী এলাকায় অবস্থিত Latif Master Foundation-এর মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) দুপুরে তারা ফাউন্ডেশনের বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন। পরিদর্শনকালে আসন্ন Eid al-Adha উপলক্ষে ১০০টি অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. প্রদীপ কুমার বকসী, ডা. মিরাজুল করিম ও ডা. সোহাগ শেখ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি,…
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা: নওগাঁর নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পরিভ্রমণ (র্যাম্বলিং) শুরু করেছেন। স্কাউটিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস)’ অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। অভিযানে অংশ নেওয়া চার রোভার হলেন— মো. সাব্বির হোসেন, মোহাম্মদ মিনহাজ হোসেন, মোহাম্মদ সৈকত হোসেন এবং মো. তানভীর হোসেন। নজিপুর থেকে যাত্রা শুরু করে তারা মান্দা, মোহনপুর, রাজশাহী হয়ে নাটোরে পৌঁছাবেন। পুরো পথজুড়ে তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা এবং স্কাউটিংয়ের আদর্শ সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারা ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের দক্ষতার পরিচয় দেবেন বলে সংশ্লিষ্টরা জানান। যাত্রার শুরুতে…
