Author: অনলাইন ডেস্ক

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বুধবার (৮ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে অংশ নেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণের পক্ষ থেকে নেপালের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক এবং পারস্পরিক সম্মান, আস্থা ও বহুমুখী সহযোগিতার ভিত্তিতে তা আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি দুই দেশের সংস্কৃতি, বিশ্বাস, সামাজিক বন্ধন ও জনগণের যোগাযোগের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সার্ক (SAARC) ও বিমসটেক (BIMSTEC)-এর মতো প্ল্যাটফর্মগুলোকে আরও…

Read More

বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে নির্ধারিত চূড়ান্ত আলোচনার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই বন্ধ থাকা হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটি। বুধবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ রেখেছিল। এর ফলে বৈশ্বিক তেল-গ্যাস বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয় এবং জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে এখন তেহরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অবস্থান…

Read More

দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টিবলয়। আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। এর ফলে রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি। বুধবার (৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ সতর্কবার্তা দেয় সংস্থাটি। বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয় ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যে দেশের বহু স্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে দেশের ৮ বিভাগেই আবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হতে পারে। সংস্থাটি আরও জানায়, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট বজ্রমেঘ সন্ধ্যার…

Read More

জুলাই আন্দোলনের সংগঠক ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে দিতে সম্মতি জানিয়েছে ভারত সরকার। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতের বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে পৌঁছে সন্ধ্যায় খলিলুর রহমান ও রিয়াজ হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি…

Read More

জুলাই গণআন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং তাদের আইনি সুরক্ষা দিতে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই আইন কার্যকর হওয়ার ফলে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে থাকা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং চলমান আইনি প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে আইনি জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকবেন। নতুন আইনের আওতায় নির্ধারিত নিয়ম অনুযায়ী অভ্যুত্থান-সম্পর্কিত পূর্বের সব অভিযোগ দ্রুত সরকারি নির্দেশে নিষ্পত্তি করা হবে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হঠাৎ করে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরায়েলের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলাদাভাবে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। তবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইসরায়েলের অনুপস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ ঘটনাটিকে ইসরায়েলের জন্য বড় ধরনের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন সেখানে ইসরায়েলের কোনো উপস্থিতি ছিল না। সাবেক প্রধানমন্ত্রী লাপিদ আরও বলেন,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার বিকেলে দিল্লির হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকটি নতুন সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ভারত সফর হিসেবে গুরুত্ব পেয়েছে। বৈঠকটি দুই দেশের সম্পর্কে বিদ্যমান শীতলতা কাটিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতবিনিময় হয়েছে। দুই দেশের আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু, জ্বালানি সহযোগিতা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে সহিংসতা রোধের বিষয় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা…

Read More

ময়মনসিংহের ফুলপুরের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ থানায় ঢুকে ওসির চেয়ারে বসেন। ওসি না থাকায় তিনি অফিস কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা চালান। এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এমপির এই কর্মকাণ্ডে সমালোচনাও দেখা দিয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান রাশেদ জানান, ওই দিন তার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টায় তিনি বের হন। এমপির আগমন সম্পর্কে কোনো পূর্বনির্ধারিত তথ্য ছিল না। এমপির গাড়ি থানায় প্রবেশের পর তাকে জানানো হয়, ওসি নেই। এরপরও তিনি থানায় ঢুকেন। ওসি বলেন, প্রথমে এমপি চেয়ারে বসতে দ্বিধা দেখালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে আলাপ চালিয়ে চলে…

Read More

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য ১৩টি দেশ একযোগে সরকারি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছে। নির্দেশনাটি বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়ড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। এই ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে নির্ধারিত সরকারি প্রক্রিয়া মেনে চলা আবশ্যক। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, বা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও…

Read More

রাজশাহীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের উপসর্গ হামজনিত। বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে ১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১৩৩ জন সাসপেক্টেড হাম রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করছেন। চিকিৎসকরা সতর্ক করেছেন,…

Read More