🖨️ News Print
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতে সেগুলো জেনে নেওয়া যাক।
নিহত প্রবাসীর মরদেহ আগমন
মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
জাতীয় সংসদের অধিবেশন
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।
ডাকসুতে সংস্কার বিষয়ক আলোচনা
বেলা ১১টায় ডাকসু ভবনে ‘সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাবিদ ব্যক্তিত্ব অংশ নেবেন।

