Author: অনলাইন ডেস্ক

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ১৩তম ম্যাচে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত ম্যাচে রাজস্থান রয়্যালস ২৭ রানের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়া মুম্বাইয়ের সিদ্ধান্ত শুরু থেকেই ব্যর্থ প্রমাণিত হয়। সংক্ষিপ্ত পাওয়ারপ্লেতে (৩.২ ওভার) বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বাই বোলারদের উপর আক্রমণ চালিয়ে ৫৯ রানের ঝড় তুলেন। বৈভব ৩৯ রান করে আউট হলেও জয়সওয়াল থামেননি। রিয়ান পরাগের সঙ্গে জুটি গড়ে তিনি ইনিংস এগিয়ে নেন। মাত্র ১০ বলে ২০ রান করা রিয়ান পরাগ দলকে শক্তিশালী করেন। ১১ ওভারে ৩ উইকেটে রাজস্থান ১৫০ রান করে। জয়সওয়াল ৩২ বলে অপরাজিত ৭৭ রান করেন। মুম্বাইয়ের পক্ষে আল্লাহ গাজানফার দুটি উইকেট নেন।…

Read More

হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানকে নির্দিষ্ট সময়সীমা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান-সংযুক্ত সাইবার হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইরান-সংক্রান্ত হ্যাকাররা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার লক্ষ্য করছে। সংস্থা সতর্ক করেছে, হামলার কারণে ইতোমধ্যেই কিছু অপারেশনাল ব্যাঘাত ও আর্থিক ক্ষতি হয়েছে। হ্যাকাররা ডেটা ও কন্ট্রোল ডিসপ্লে বিকৃত করে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক ও ডিভাইস পর্যালোচনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। হামলার প্রথম ধাপের সঙ্গে CyberAv3ngers গোষ্ঠীর সম্পর্ক…

Read More

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে তিনতলা ছাদ থেকে পড়ে ৬৫ বছর বয়সী মকলেছুর রহমানের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়। নিহত বৃদ্ধ চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর তিনি বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামাচ্ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন করেছিলেন, সরকারের শিক্ষাব্যবস্থার অগ্রাধিকার, নতুন প্রজন্মকে গুণগত শিক্ষা প্রদানের পরিকল্পনা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে সমন্বয় কিভাবে হবে। প্রধানমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে দেশের প্রধান বিনিয়োগ মনে করে এবং গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহারে শিক্ষায় বাজেট ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ৪৩টি ক্ষেত্রে স্বল্প, মধ্য…

Read More

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের প্রতিটি গ্রামে কি প্রাথমিক বিদ্যালয় আছে এবং না থাকলে সেই গ্রাম ও পরিকল্পনার বিস্তারিত কী। শিক্ষামন্ত্রী জানান, না, সব গ্রামে বিদ্যালয় নেই। ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রামে ৮১৮টি, রাজশাহীতে ৩৫৫টি, রংপুরে ৩৭টি, খুলনায় ৩৪৯টি, বরিশালে ৪৫টি, সিলেটে ২৬০টি এবং ময়মনসিংহে ২৬৬টি গ্রামে বিদ্যালয় নেই; মোট ২৮৪৭টি। ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব আসলে প্রয়োজনীয় শর্ত বিবেচনা করে ব্যবস্থা নেওয়া…

Read More

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রাখা সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশটি এবার বিল আকারে জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত “সন্ত্রাসবিরোধী আইন ২০২৬” বিলটি ‘হ্যাঁ’ ভোটে পাস হয়। এই সংশোধনের মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনের ধারাগুলো আরও শক্তকরণ করা হচ্ছে এবং ওই আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রমও অব্যাহতভাবে বন্ধ থাকবে, যার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে যে সন্ত্রাসবিরোধী আইন ছিল তাতে বর্তমানে পরিস্থিতি ও জনগণের মনে যা চাহিদা তা মাথায় রেখে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করেছিল। ওই অধ্যাদেশের বিধান বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে গণহত্যার অভিযোগে…

Read More

রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনের ছয় ও সাততলায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আগুন নেভাতে তাদের সদস্যরা কাজ করছেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Read More

দেশের বিভিন্ন স্থানে টানা দুই দিনের বৈরী আবহাওয়ার পর আজও আট বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যশোর ও কুষ্টিয়াসহ খুলনা বিভাগের কিছু এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে…

Read More

ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বুধবার (৮ এপ্রিল) প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ মন্তব্য করেন। এক বার্তায় তিনি বলেন, ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা ছাড়িয়ে গেছে। তার মতে, এই সামরিক সাফল্যই কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থানে দাঁড়াতে সহায়তা করেছে। লেভিট আরও বলেন, সামরিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকে উচ্চ পর্যায়ের দরকষাকষির সুযোগ দিয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় অংশ নিতে সক্ষম করেছে। এর ফলে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন স্বার্থ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা কখনো হালকাভাবে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। এদিকে জানা গেছে, আজ সংসদের অধিবেশন শুরুর শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Read More