এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

চলতি এপ্রিলের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৭৬ লাখ ডলার করে প্রবাসী আয় যুক্ত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রথম সপ্তাহেই রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *