ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের জন্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক মাধ্যমে তিনি জানান, ইরানের সঙ্গে একটি অস্থায়ী “দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি” কার্যকর হতে পারে। এই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আগামী শুক্রবার (১১ এপ্রিল) ইসলামাবাদে সরাসরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইরান, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নিতে পারেন বলে জানা গেছে। এদিকে আলোচনার জন্য ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্যমতে, এসব প্রস্তাব সামরিক উপস্থিতি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক গ্যারান্টিকে কেন্দ্র করে তৈরি। ইরানের অন্যতম প্রস্তাব হরমুজ প্রণালিতে “নিয়ন্ত্রিত যাতায়াত” চালু করা, যেখানে তাদের বাহিনীর…
Author: অনলাইন ডেস্ক
দীর্ঘ এক যুগের বেশি সময় পর ইউরোপীয় মঞ্চে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জয় পায় জার্মান ক্লাবটি। ম্যাচে দুই দলই আক্রমণাত্মক খেললেও সুযোগ কাজে লাগাতে এগিয়ে ছিল বায়ার্ন। বল দখলেও তারা সামান্য এগিয়ে ছিল, যেখানে বায়ার্নের দখল ছিল ৫২ শতাংশ এবং রিয়ালের ৪৮ শতাংশ। প্রথমার্ধের শেষদিকে ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির পাস থেকে লুইজ ডিয়াজ গোল করে দলকে এগিয়ে দেন। বিরতিতে ১-০ ব্যবধানে লিড নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান হ্যারি কেন। ৪৯তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করেন তিনি। চলতি মৌসুমে এটি তার ৪৯তম গোল…
মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল নেওয়ার সুযোগ ইরান ও ওমান পেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়টি আলোচনায় রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রস্তাবে জাহাজ থেকে নির্দিষ্ট ফি আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। অতীতে এই গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের টোল আরোপের নজির ছিল না। সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই অর্থ ইরানের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন…
চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। নুরতাজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়। পরিবারের ধারণা, ভাঙা মোবাইল ঠিক করে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান থেকেই এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি বাইরে যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাইবোনদের জন্য জিনিস কিনতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং দ্রুত…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি চালু রাখার শর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৩০ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও প্রায় ১৬.৫ শতাংশ কমে ৯৩.৮০ ডলারে দাঁড়ায়। তবে এই কমতির পরও ফেব্রুয়ারির শেষের তুলনায় তেলের দাম এখনও বেশি রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৫ শতাংশ বেড়েছে।…
নিউইয়র্কের আপস্টেট অঞ্চলে আলবানির কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। তারা নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাচ্ছিলেন। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ক্লেভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনা সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯এইচ-এ ঘটেছে। ২৯ বছর বয়সী নাজমুল রুবেল একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। অজ্ঞাত কারণে গাড়িটি লাইন অতিক্রম করে দক্ষিণে আসা ২০২৫ মডেলের টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়। নিহতের ছোট ভাই মোহাম্মদ আজমুল রাব্বি জানান, বড় ভাই নাজমুল এম. রুবেল, বাবা মোহাম্মদ হিরামন…
প্রতিদিন কেনাকাটার জন্য ঢাকার মার্কেটগুলোতে যাওয়া জরুরি হয়ে ওঠে। তবে বুধবার (৮ এপ্রিল) রাজধানীর কিছু মার্কেট বন্ধ থাকবে। তাই যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিন দেখে নেওয়া প্রয়োজন। বন্ধ থাকবে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা। দোকানপাট বন্ধ থাকবে বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। মঙ্গলবার (৭ এপ্রিল) ঘোষিত এই কমিটির প্রধান লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা। নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত বিসিবির কার্যক্রম পরিচালিত হবে এই আহ্বায়ক কমিটির মাধ্যমে। কমিটির সদস্যরা অন্তর্বর্তীকালীন সময়ে প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবেন। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে রাশনা ইমামের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ। তিনি দেশের সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং ‘আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর ম্যানেজিং পার্টনার। রাশনা ইমাম প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের কন্যা। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন…
গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের দৈনন্দিন জীবনে এয়ার কন্ডিশনার বা এসি অপরিহার্য হয়ে উঠেছে। অফিসে দীর্ঘ সময় ঠাণ্ডা ঘরে কাজ করা বা বাসায় ফিরেও একই পরিবেশে থাকা সাধারণ অভ্যাস। তবে এই আরামের আড়ালে লুকিয়ে থাকতে পারে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় এসিতে থাকলে শরীরের বিপাক ক্রিয়া ধীরে যেতে পারে, ফলে ক্যালরি খরচ কমে এবং ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, এসিতে থাকলে মানুষ কম নড়াচড়া করে, শক্তি খরচ কমে এবং চর্বি জমতে শুরু করে। মানবদেহ বাইরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এতে ক্যালরি খরচ হয়। ঠাণ্ডা…
দেশের বাজারে সবশেষ সমন্বয়ে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৪৫,৮১৯ টাকা, ২১ ক্যারেট ২,৩৪,৬২১ টাকা, ১৮ ক্যারেট ২,০১,১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৬৩,৮২১ টাকায় বিক্রি হচ্ছে। আগের সমন্বয় ১ এপ্রিল করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের দাম ২,৪৭,৯৭৭ টাকা নির্ধারিত হয়েছিল। চলতি বছরে সোনার দাম ৫২ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, ২২ বার কমানো হয়েছে। রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫,৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫,৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪,৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩৮৩ টাকায়। চলতি বছরে…
