ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো— জোহর: দুপুর ১২টা ০৩ মিনিট আসর: বিকেল ৪টা ৩১ মিনিট মাগরিব: সন্ধ্যা ৬টা ১৮ মিনিট এশা: সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জন্য সময়ের সামান্য পার্থক্য রয়েছে। যেমন—খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে। অন্যদিকে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে।
Author: অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি কঠিন পরীক্ষা সামলাচ্ছে। গত ২ মার্চের পর ইসরায়েলি বিমানবাহিনী লেবাননে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। মাত্র ১০ মিনিটে বৈরুত ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ১০০টি হামলা সংঘটিত হয়েছে। এতে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, শতুলা ও পশ্চিম গ্যালিলির শহরগুলোতে সাইরেন বাজছে। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, শান্তি বজায় রাখতে ইসরায়েলের ওপর হামলা স্থগিত থাকবে। তবে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করেছে। তেহরান বারবার দাবি…
মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দেশটি এটিকে উত্তেজনা প্রশমনের উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে, সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এ সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগাবে। বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সকল কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং উচিত।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুঃখ প্রকাশ করেছে। তারা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-কে নিশ্চিত করেছে, এ ধরনের ঘটনা পুনরায় ঘটবে না। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার স্তরের পতাকা বৈঠকে এসব তথ্য জানানো হয়। ঘটনার আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের দিকে ৭-৮ জনের একটি দল ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং বিএসএফ মরদেহ নিয়ে যায়। বিজিবি এ ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বৈঠকে তিস্তা ব্যাটালিয়ন-৬১-এর…
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এ বছর বাংলাদেশে প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যে পড়ার ঝুঁকিতে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এবং তারা দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারছে না, সতর্ক করেছে বিশ্বব্যাংক। বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে সংস্থা উল্লেখ করেছে, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের অসংগতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মিলিত প্রভাবে দেশের অর্থনীতি বড় চাপে রয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ অনুযায়ী, ২০২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দারিদ্র্যের দ্রুত বৃদ্ধি। ২০২২…
চলতি এপ্রিলের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৭৬ লাখ ডলার করে প্রবাসী আয় যুক্ত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রথম সপ্তাহেই রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি…
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। ভোটগ্রহণ সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করেছেন। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী সমর্থিত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই আসনে মোট ভোটার সংখ্যা…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে হাসপাতালের জরুরি বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ পরিবর্তন নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওষুধ কেনা নিয়ে বিরোধের জেরে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় উত্তেজনা…
তেলেগু তারকা Allu Arjun এবং জনপ্রিয় নির্মাতা Atlee Kumar-এর প্রথম যৌথ সিনেমা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এতদিন ‘AA22xA6’ নামে পরিচিত প্রকল্পটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে—‘রাকা’। বুধবার (৮ এপ্রিল) অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ছবিটির ফার্স্ট লুক পোস্টার। নিজের সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেন আল্লু অর্জুন, যেখানে তাকে এক ভয়ংকর ও বিধ্বংসী চরিত্রে দেখা গেছে। বিশেষ চমক হিসেবে নির্মাতারা একসঙ্গে ৯টি ভাষায় পোস্টারটি প্রকাশ করেছেন— যার মধ্যে হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্যান-ইন্ডিয়া পর্যায়ে মুক্তি পাবে। প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনকে প্রায় চেনা কঠিন। ভারী মেকআপ ও প্রস্থেটিক্স ব্যবহার…
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত বারোনেস রোসি। সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্যিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। এ সময় বাংলাদেশের পর্যটন ও বিমান খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। বিশেষভাবে, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড…
