Author: দৈনিক নবদিগন্ত

হাবিবুর রহমান চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সময়োপযোগী ও কৌশলী পদক্ষেপের ফলে এলাকায় অপরাধ প্রবণতা যেমন কমেছে, তেমনি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।​ স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি মোহাম্মদ মোরশেদ আলম যোগদানের আগে থানায় দালাল চক্রের ব্যাপক প্রভাব ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই থানার ফটক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন এবং দালালের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করেন। এখন যেকোনো ভুক্তভোগী সরাসরি ওসির কক্ষে গিয়ে নিজের সমস্যার কথা জানাতে পারেন। তাঁর…

Read More

আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি গতকাল্য ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধ*র্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় । এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধ*র্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযোগে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে। অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ…

Read More

আখতারুজ্জামান মিলন রংপুর বিভাগীয় ব্যুরো রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানে চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ১৫ এপ্রিল  বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় কোতয়ালী থানাধীন (১৭ নং ওয়ার্ডের) ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় নিলুফার ইয়াসমীনের বসতবাড়ির গ্যারেজ হতে অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সা (লাইসেন্স প্লেট নং- রসিক-৪৯১২) ও ০৪টি নতুন পানির ব্যাটারীসহ মোট আনুমানিক ১,১১,০০০/- (এক লক্ষ এগারো হাজার) টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা নং-৩১, জিআর-১২৯, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০ মূলে মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার অত্র থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহীনুর রহমান…

Read More

উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি (নড়াইল) নড়াইলে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। নড়াইল সদর উপজেলায় পাওনা টাকা না পেয়ে হামলা চালিয়ে বসতঘরের টিন ও আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ উঠেছে পাওয়নাদারের বিরুদ্ধে। এ ছাড়া গোয়াল ও রান্নাঘরের চালা খুটি এবং বেড়া খুলে নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী জাফর শিকদার ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১৫ এপ্রিল) রুখালী গ্রামে জাফর শিকদারের ছেলে জাহিদ শিকদার একই গ্রামের কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নেন। পাওনাদাররা টাকা ফেরত চাইলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এক…

Read More

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কিশোরকে থানায় আনা হয়েছে।…

Read More

এরশাদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ নিজেই ঠিকাদার,নিরবে নিভৃতে করে যাচ্ছেন দূর্নীতি।গত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী সরকারের ত্রাণও পূনর্বাসন দপ্তর থেকে এই উপজেলার জন্য বরাদ্দকৃত প্রকল্পের সংখ্যা ছিল ৬৬টি।তার মধ্যে টিআর বাবদ ২কোটি ১৫লাখ ৫৭হাজার ৯৭৪টাকা ও কাবিটা বাবদ ২কোটি ৯১লাখ ৬১হাজার ৬৬১টাকা,খাদ্য শস্য গম/চাল প্রথম পর্যায়ে ২২০টন ও দ্বিতীয় পর্যায়ে ১২৬টন।যার মূল্য ১৩লাখ ৮৪হাজার টাকা। তারমধ্যে উপজেলা কমিটির ২০% রিজার্ভে থাকা ৫টি প্রকল্প বাবদ ১৯লাখ ৩১হাজার ৮৫৫টাকার কোনো হদিস মিলছে না।প্রকল্প সমুহের ক্রমিক নং-৫ অনুযায়ী আনসার ক্যাম্প এর পিছনের পুকুর সংস্কারও পার রক্ষাকরণের উন্নয়ন বাবদ ৩লাখ টাকার বরাদ্দ ,সেখানে মাত্র…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাশনালের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ​শুক্রবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।​লিখিত বক্তব্যে তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি কবিরাজির নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শেরপুরের এক কাপড় ব্যবসায়ী তার কিশোরী মেয়েকে ব্যবহার করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে মামলা করেন। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রতারক চক্রটি ‘কবিরাজি চিকিৎসা’ ও বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে মেয়েটির কাছ থেকে ধাপে ধাপে বিপুল অর্থ হাতিয়ে নেয়। অভিযোগ অনুযায়ী, কয়েকদিনের ব্যবধানে বিকাশের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা নেওয়া হয়। পরে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় প্রতারকরা। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে মামলাটি তদন্তে নেয়…

Read More

আখতারুজ্জামান মিলন রংপুর বিভাগীয় ব্যুরো. রংপুরে র‍্যাবের অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালী থানার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ হোসেন (৩৩) ও মো. আসিফ (৩৫)। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ীর হাট বাজার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের…

Read More

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে রবিউল ইসলাম এবং মহেশ চন্দ্র নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় ভূল্লী থানার এস আই জাকিউল এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোর্ড অফিস বাজারে পার্শ্ববর্তী এলাকায় কলাবাগানের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃতঃ শ্রী বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭) ।

Read More