মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে দিনব্যাপী খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬/৪/২০২৬) সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, সুষম খাদ্য তালিকা এবং রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মেলায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।…
Author: দৈনিক নবদিগন্ত
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মরদেহ পাওয়া যায়। নিহত গিয়াস উদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল মুনাফের ছেলে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামুল্যা গ্রামের মো. কাশেম ও তার ছেলে আব্বাস, শাকিল ও আকবরসহ একই এলাকার দাদু মিয়ার ছেলে মিরাজ মিলে গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট- ১ (সদর-পাঁচবিবি) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ ফজলুর রহমান সাইদ এমপি’র পক্ষ থেকে জয়পুরহাট পৌরসভার কমিউনিটি পুলিশ সকল সদস্যদের মাঝে বৈশাখী উপহার গামছা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর(ভারপ্রাপ্ত) মাওঃ সাইদুর রহমান, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ পরিচালক ইঞ্জি. মোঃ আব্দুল বাতেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ গোলাম মর্তুজা, পৌর কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।
শহীদুল ইসলাম শহীদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী গ্রামের মোঃ আবু তালেব (পিতা: মৃত ফয়জার রহমান) তার সহযোগী এরসাদ আলী (পিতা: শামছুল), আল আমিন (পিতা: মৃত ছক্কু) তাঁরা আমজাদ হোসেনের ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এর ফলে আশপাশের আবাদি জমি ও বসতভিটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা যায়।ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা ক্রিড়া অফিসার গৌতম কুমার সরকার,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম হোসেন উপস্থিত ছিলেন। ৭ দিনব্যাপী এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে রামদেও বাজলা স্কুল বনাম খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে গ্রুপ পর্বের প্রথম…
মোঃ হাবিবুর রহমান চন্দ্রগন্জ উপজেলা প্রতিনিধি আলহাজ্জ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। অনুজ শিক্ষার্থীরা বিদায়ী আপুদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রধান শিক্ষক…
মোঃ ইয়াসিন আরাফাত স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় নিউ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলা ও অবৈধ দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মসজিদ মার্কেট এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে ব্যবসায়ী রাজুর সঙ্গে মনু নামে এক তরমুজ বিক্রেতার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় কসমেটিক্স ব্যবসায়ী মামুন, আইডিয়াজ কম্পিউটারের ইয়াসিন এবং রাজু টেলিকমের মালিক রাজুসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বিকেলে নিউ মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করা হলে বাধা দিতে…
আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে শাহ আলম নামের এক যুবক। বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা অভিযুক্ত মিজানুর রহমানকে স্থানীয় বৈরাগীবাজার থেকে আটক করে। পরে তার বাড়িতে নিয়ে এসে আটকে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা মিজানুরকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।এরপর হত্যায় ব্যবহৃত কুড়ালসহ মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘাতক মিজানুর ধলিপাড়া গ্রামের দলিল লেখক (মরির) বশির উদ্দিনের পুত্র। আর নিহত শাহ আলম তাদের পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর…
সুমন শাহ্ প্রতিনিধি (ক্রাইম) চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী…
শহীদুল ইসলাম শহীদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া হাটে কালোবাজারে তেল বিক্রির দায়ে আব্দুল মতিন নামে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধ মজুদকৃত অকটেন জব্দ করা হয়েছে।অভিযুক্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে…
