মো: আল-মাহফুজ শাওন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক ফিরোজ আহমেদ তার পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
পাশাপাশি, সিনিয়র নেতাদের মধ্যে আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, ফিরোজ আহমেদের বিরুদ্ধে সাম্প্রতিক কিছু সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় নির্দেশিকা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হওয়ার পর সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাকে আহ্বায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর আবু জাফর বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার প্রতি যে বিশ্বাস রেখেছেন, তা তিনি সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। খুলনা জেলা ছাত্রদলকে আরো কার্যকরী ও সুসংগঠিত করতে সকলের সহযোগিতায় কাজ করার সংকল্প ব্যক্ত করেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের বিশ্বাস, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা জেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা ফিরে আসবে।
