Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | কপোতাক্ষ নদ ঘিরে ঝিকরগাছায় বৃহৎ পর্যটন প্রকল্পের পরিকল্পনা

কপোতাক্ষ নদ ঘিরে ঝিকরগাছায় বৃহৎ পর্যটন প্রকল্পের পরিকল্পনা

By দৈনিক নবদিগন্ত13/05/2026 খুলনা No Comments2 Mins Read
কপোতাক্ষ নদ ঘিরে ঝিকরগাছায় বৃহৎ পর্যটন প্রকল্পের পরিকল্পনা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকা:

যশোরের ঝিকরগাছা পৌরসভা একটি আধুনিক, পরিবেশে উপযোগী এবং উন্নয়নের আদর্শ নগরীতে রূপান্তরের পথে রয়েছে।

এ লক্ষ্যে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদকে কেন্দ্র করে একটি রূপসী পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। কপোতাক্ষ নদকে ঘিরে নেয়া এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রের জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে ঝিকরগাছা পৌরসভার সমগ্র অবকাঠামো ও নগর ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে পৌরসভার জন্য একটি উল্লেখযোগ্য আয়ের উৎস হয়ে উঠতে পারে পর্যটন খাত, বিশেষত ফুল পর্যটন কেন্দ্রের কারণে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিয়োগ পরিকল্পনা, পৌরের উন্নয়ন পরিকল্পনা এবং সিআরএপি বিষয়ক একটি দীর্ঘ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।

এই কর্মশালায় ঝিকরগাছা পৌরসভার উদ্যোগে নানা সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এবং সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, এবং আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রকল্প বাস্তবায়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সে বিষয়ে আলোচনা করেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার, আর্কিটেক ফারহানা ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ অন্যান্যরা। দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান যে, ঝিকরগাছা পৌরসভাকে টেকসই নগর অবকাঠামো এবং পরিষেবার প্রসার ঘটানো, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি, নগর সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা, পরিকল্পনা করা, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে কার্যকর করা এবং টেকসই ফলাফল অর্জনের জন্য পৌরসভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো নির্মাণ করা এবং সুবিধার উন্নয়ন সাধিত হবে।

যশোর

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.