মো: আল-মাহফুজ শাওন:
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার দ্বারা এক আলোচনার আয়োজন ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলার কনসালটেশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ, ডা. মোঃ তারেক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট, প্রফেসর ডা. সৈয়দ মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনোকোলজির বিশিষ্ট কনসালটেন্ট, ডা. আঞ্জুমান আরা।
অনুষ্ঠানে অতিরিক্ত বক্তব্য দেন ভারপ্রাপ্ত আরএমও, ডা. কাজী রুমানা আফরোজ, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমীর হামযা ও শেখ গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের নার্স, বদরুদ্দোজা মামুন।
বক্তারা উল্লেখ করেন যে, নার্সিং পেশা শুধুমাত্র একটি কর্মসংস্থান নয়, বরং এটি মানবসেবার একটি মহান মাধ্যমও। রোগীদের সহানুভূতি ও দায়িত্বের সাথে সেবা প্রদান করলে প্রতিষ্ঠানটির প্রতি জনমানুষের বিশ্বাস ও সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের শেষে হাসপাতালের তরফ থেকে নার্সদের ফুল দিয়ে অভিবাদন ও সম্মাননা জানানো হয়।
