চিতলমারীতে কেনাবেচার বিরোধে দোকানি নিহত

চিতলমারীতে কেনাবেচার বিরোধে দোকানি নিহত
মোঃ আব্দুল্লাহ শেখ,বাগেরহাট প্রতিনিধি:

চিতলমারী উপজেলায় দোকানের মালামাল কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুজাহিদ স্থানীয় একটি দোকানের ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত বাইজিদ নামে এক যুবক ধারালো কাচি দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে জুস কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাইজিদ কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে হেফাজতে নেয়।

চিতলমারী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।