Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | কয়রায় জমি বিরোধে সাবেক শিবির নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২

কয়রায় জমি বিরোধে সাবেক শিবির নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২

By দৈনিক নবদিগন্ত23/08/2026 খুলনা No Comments2 Mins Read
কয়রায় জমি বিরোধে সাবেক শিবির নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২
কয়রায় জমি বিরোধে সাবেক শিবির নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নে জমি নিয়ে বিরোধ ও পানি নিষ্কাশনের ড্রেন দখলকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুন (২৪) নামের এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ এসেছে।

‎তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়রা দক্ষিণ থানা শাখার প্রাক্তন সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

‎শারীরিক স্বাস্থ্য খারাপ হলে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

‎স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট দুপুর ১২টা ২৫ মিনিটে উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী এলাকার কোবাদ সরদারের ভিটার পিছনের জমিতে এ ঘটনাটি ঘটে। আহত আব্দুল্লাহ ওই এলাকার আবু তালেব গাজীর ছেলে।

‎আব্দুল্লাহর ভাই আসমাতুল্লাহ অভিযোগ করেছেন, তাদের জমির এক পাশে পানি নিষ্কাশনের ড্রেন ছিল। পাশে থাকা জমির মালিক জাহাঙ্গীর ওরফে ইয়ার আলী ও তার সহকালীরা ড্রেনটি ভরাট করে সমান করে ফেলে। পরে তাদের জমির অংশের সঙ্গে মিলে ধান রোপণ করে ঘেরাটোপ দেওয়া হয়।

‎আব্দুল্লাহ এতে বাধা দিলে কথাবার্তার এক পর্যায়ে জাহাঙ্গীরের ছেলে মেহেদী হাসান পিছন থেকে তার মাথায় জোরে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

‎হামলার পর স্থানীয়রা গুরুতর আহত আব্দুল্লাহকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার খারাপ হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

‎সেখানে আরও অবস্থা খারাপ হলে দ্রুত ঢাকায় রেফার করা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালে সংকটজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।

‎এ ঘটনায় আব্দুল্লাহর দুলাভাই রবিউল ইসলাম বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। মামলার আসামি মেহেদী হাসান চিকিৎসার জন্য খুলনার জায়গীর মহল হাসপাতালে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। অন্য আসামি জাহাঙ্গীর (ইয়ার আলী) মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

‎কয়রা থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, জমি নিয়ে হামলার ঘটনায় লিখিত মামলা হয়েছে। মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত পরবর্তী প্রক্রিয়া চলছে।

Keep Reading

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

2 Mins Read

মনিরামপুরের ইত্যা গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের অভিযোগ

1 Min Read

গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.