এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে মিথ্যা প্রচারণা শুরু করেছে কিছু মানুষ। বরিশাল জেলা পুলিশের খুব বিনম্র, ভদ্র, জনপ্রিয়, সৎ, আদর্শবান, নির্ভীক, দক্ষ, চৌকস, ও সুদর্শন পুলিশ অফিসার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে কিছু ভিত্তিহীন এবং বানোয়াট কথায় এসব কুচক্রী মহল অপপ্রচার করছে। যা ইতিমধ্যে পাঠক ও সচেতন মহল অত্যন্ত ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার যে বক্তব্য দিয়েছেন বলে কুচক্রী মহল প্রচার করছে তা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে, এই বক্তব্য নিয়ে উল্টো মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এ ধরনের কোন কথা বলেননি বলে প্রতিবেদককে জানিয়েছেন।
চাকরি রক্ষার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে অনেককেই বঙ্গবন্ধুর সম্পর্কে ও তার স্বাধীনতা দিবস নিয়ে কথা বলতে হয়েছে যা তাদের ইচ্ছার বিরুদ্ধে ছিল। যদি ফরহাদ সরদারের এমন বক্তব্য অপরাধ হয়, তাহলে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা একই অপরাধের জন্য অপরাধী, তাই কি তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে বা পদোন্নতি পাবেনা?
এ বিষয়টি যেমন হাস্যকর, তেমনি ফরহাদ সরদার নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা পাঠক, সচেতন মহল ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্যও হাস্যকর এবং বাংলাদেশ পুলিশকে হয়রানি মূলক সংবাদ প্রকাশের দায় হিসেবে কেন এ সংবাদটি বিবেচিত হবে না?
এ প্রশ্ন এখন সবার মনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার গৌরবের সাথে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। তিনি বরিশাল জেলায় একজন সৎ, আদর্শবান ও মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত। তার দ্বারা বরিশালে কাউকে কোন ক্ষতি হয়ে থাকলে, এমন কথা কেউ বলতে পারেনা।
এমনকি অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কারো রাজনৈতিক হয়রানি করেছেন তার প্রমাণও কেউ দিতে পারবে না। তাই ফরহাদ সরদারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে পাঠক ও সচেতন মহলসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

