Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন
  • নলডাঙ্গায় ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি
  • নাটোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ, নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি
  • নলডাঙ্গায় সম্পত্তি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 15
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | ভোলায় স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগের পর বাবার ওপর হামলা

ভোলায় স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগের পর বাবার ওপর হামলা

By দৈনিক নবদিগন্ত20/07/2026 বরিশাল No Comments3 Mins Read
ভোলায় স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগের পর বাবার ওপর হামলা
ভোলায় স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগের পর বাবার ওপর হামলা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মিরাজ হোসেন , ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্বর্ণালংকার চুরির মিথ্যা অভিযোগ তুলে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে সুপারি গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

একই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে যাওয়ার কারণে গভীর রাতে শিক্ষার্থীর বাবা মো. কামাল হাওলাদারের ওপরও নৃশংস হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত কামাল হাওলাদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের বাসিন্দা মো. কামাল হাওলাদারের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিল।

পরে মনিরাম বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে স্বর্ণালংকার চুরির অভিযোগ তোলে। পরিবারের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর জনসম্মুখে শিক্ষার্থীর হাত-পা বেঁধে প্লাস্টিকের চেয়ার ও এসএস পাইপ নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় নির্যাতন চালানো হয়।

খবর পেয়ে বাবা কামাল হাওলাদার ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে কামাল হাওলাদার বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে পরিবারের দাবি।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ওই রাতেই বাড়ি ফেরার সময় টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মজনু বয়াতীর বাড়ির সামনে পৌঁছালে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল কামাল হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

প্রাণ বাঁচাতে কামাল হাওলাদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বোরহানউদ্দিন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন কামাল হাওলাদার অভিযোগ করেন, হামলার পরেও দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের হুমকি দিতে থাকে। এতে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের কিছু অংশের দাবি, প্রধান অভিযুক্ত মজনু বয়াতী স্থানীয় যুবদলের প্রভাবশালী নেতা। তাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় বিভিন্ন বিচার-সালিশের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মজনু বয়াতী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ওই ছেলেটিকে চুরির অভিযোগে স্থানীয়রা আটক করেছিল। এলাকায় তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। পরে পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্কুলছাত্রকে নির্যাতন এবং পরবর্তীতে তার বাবার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

2 Mins Read

ইভার টানে চিন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

3 Mins Read

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিল নিয়ে অনিয়মের অভিযোগ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা 15/09/2026

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

15/09/2026

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15/09/2026

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

15/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.