রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ আল মুনতাকিম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মালতীনগর গ্রামে নাঈম (২৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের একটি নির্জন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নাঈম মালতীনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার রাতে তিনি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।