বগুড়ার নন্দীগ্রামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ আল মুনতাকিম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

বুধবার সকালে স্থানীয়রা একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।