Author: দৈনিক নবদিগন্ত

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প”-এর আওতায় এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক ড. শামীম আহমেদ। আলোচনা সভায় বক্তারা…

Read More

স্টাফ রিপোর্টার:অনুসন্ধানী ও ক্রাইম সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও নৈতিকতা জোরদারের লক্ষ্যে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শেখ শাহীন। সংগঠন সূত্র জানায়, নতুন কমিটিতে অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনকে আরও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারাদেশের ক্রাইম রিপোর্টারদের মধ্যে সমন্বয়, প্রশিক্ষণ ও পেশাগত সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় শেখ শাহীন বলেন, ক্রাইম সাংবাদিকতা অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র, যেখানে সত্য ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। তিনি সাংবাদিকদের নিরাপত্তা,…

Read More

সবুজ হাওলাদার, উজিরপুর উপজেলা প্রতিনিধি: তৃণমূল পর্যায়ের জনগণের জন্য ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তবে বাস্তবতা হলো, প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও জানেন না—ইউনিয়ন পরিষদের মাধ্যমে কী কী সেবা পাওয়া যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সাধারণত যেসব সেবা প্রদান করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ১. বয়স্ক ভাতা ২. বিধবা ভাতা ৩. প্রতিবন্ধী ভাতা ৪. মাতৃত্বকালীন ভাতা ৫. দুস্থ মহিলা ভাতা ৬. ভিজিডি (VGD) ৭. ভিজিএফ (VGF) ৮. কর্মক্ষম দরিদ্র সহায়তা ৯. হতদরিদ্র ভাতা ১০. মুক্তিযোদ্ধা ভাতা ১১. অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা ১২. শিশু সহায়তা কর্মসূচি ১৩. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ১৪. কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ১৫.…

Read More

আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো: রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি’র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম কাউনিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যমতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কাউনিয়া থানাধীন ০৬ নং টেপামধুপুর ইউনিয়ন এর নিলাম খরিদা সদরা এলাকার শ্রী ভোলানাথ এর বাড়ির দক্ষিন পাশে পাকা বাস্তার উপর মাদকদ্রব্য বেচাকেনার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই একজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত মোঃ আনিছুর রহমান (২৩), পিতা-মোঃ এক্কা মিয়া, সাং-নিলাম খরিদা সদরা, থানা-কাউনিয়া, জেলা-রংপুর। গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে…

Read More

মোঃজোনায়েদ হোসেন, ষ্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের শ্রমিক রাজনীতির পরিচিত সংগঠক মো. দিদারুল হক বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে জেলা ও বিভাগজুড়ে শ্রমিক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। দিদারুল হক দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। সহকর্মীরা জানান, শ্রমিকদের দাবি আদায় ও সংকট মোকাবিলায় তিনি সবসময়…

Read More

মোঃ আল মুনতাকিম: শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক তরুণী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত যুবক আব্দুল হালিম (২৬) একই ইউনিয়নের বাসিন্দা। তিনি সরকারি আজিজুল হক কলেজ-এর সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে পল্লী পশু চিকিৎসক হিসেবে পরিচিত। অনশনরত তরুণী (ছদ্মনাম: সিমা) দাবি করেন, গত পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হয়। তবে সম্প্রতি বিয়ের প্রসঙ্গ তুললে অভিযুক্ত যুবক বিষয়টি এড়িয়ে যান এবং যোগাযোগ কমিয়ে দেন।…

Read More

আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৭০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেন্সিডিল’ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গুয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের সাবেক ডিন ও প্রতিষ্ঠানের…

Read More

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর কিছু দূরে ওত পেতে থাকা একদল হামলাকারী তার ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে আঘাত করে। মাথায় আঘাতের চেষ্টা ব্যর্থ হলে তার পিঠে গুরুতর আঘাত লাগে। আত্মরক্ষার চেষ্টা করতে গেলে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে…

Read More