Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওন ভোলা–বরিশাল–খুলনা গ্যাস পাইপলাইন প্রকল্প আবারও অগ্রাধিকার পাচ্ছে। রুট পরিবর্তন করে নতুন পরিকল্পনায় প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলার গ্যাস সম্পদকে ঘিরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে প্রকল্পটি নিয়ে নানা পরিকল্পনা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হবে। পরবর্তীতে গ্যাসের মজুত পর্যাপ্ত থাকলে বরিশাল–ঢাকা অংশ বাস্তবায়নের কথা ভাবা হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক জানান, ভোলা গ্যাস ফিল্ড নিয়ে সাম্প্রতিক বৈঠকে শিল্পায়ন ও পাইপলাইন স্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রয়োজনে এলএনজি আকারে গ্যাস সরবরাহের বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে এবং এতে বেসরকারি…

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ‘ন্যাটা রনি’কে গ্রেপ্তার করেছে । সোমবার (সন্ধ্যা সাড়ে ৭টা) বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি এই হত্যা মামলার সন্দেহভাজন আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সে বাগেরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার রনির অপরাধমূলক তথ্য (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া…

Read More

মো: আল-মাহফুজ শাওন সিসি ফুটেজে শনাক্তের পর নিরালা এলাকা থেকে আটক—আরও চার এজাহারভুক্ত আসামি পলাতক খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত) নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তারা উভয়েই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্সে কর্মরত। মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, গ্রেপ্তারকৃতরা এজাহারে অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাব থেকে সংগ্রহ করা সিসি ফুটেজে তাদের উপস্থিতি…

Read More

মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, বজ্রপাতে নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলেও পোস্টমর্টেমের আশঙ্কায় স্বজনরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাশ নিয়ে চলে যান। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বজ্রপাতে মৃত্যু হলে সাধারণত পোস্টমর্টেমের প্রয়োজন হয় না—এ তথ্য অনেকের অজানা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানা সূত্রে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জমির উদ্দিন (পিতা: মৃত আব্দুল কাদির), গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির উদ্দিন (৪৫) (পিতা: মৃত আব্দুল…

Read More

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৩০০ বছরের প্রাচীন ‘যোগী স্থানের মেলা’। বৈশাখ এলেই আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উৎসবের আমেজ। লোকজ বিশ্বাস অনুযায়ী, বেহুলা-লক্ষিন্দরের বাসরঘরের স্মৃতি ধরে রাখতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। সময়ের পরিবর্তন হলেও এই ঐতিহ্য এখনো অটুট রয়েছে। মেলাকে কেন্দ্র করে আমাইড় ইউনিয়নসহ আশপাশের প্রায় ১০টি গ্রামে উৎসবের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, এ সময় বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন ও জামাইদের দাওয়াত দেওয়া হয়। ফলে গ্রামজুড়ে জমে ওঠে আপ্যায়ন আর মিলনমেলার দৃশ্য। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, হাজারো মানুষের উপস্থিতিতে…

Read More

মো: আল-মাহফুজ শাওন কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর এক আসামি আটকের ঘটনায় দেশজুড়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তৎকালীন ফরেনসিক চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তনুর দ্বিতীয় ময়নাতদন্ত ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে সমালোচনা, গালাগালি ও হুমকি দেওয়া হচ্ছে, যা তাকে মানসিকভাবে চাপে ফেলেছে। ডা. সাহা জানান, ২০১৬ সালে তিনি ফরেনসিক মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তনুর মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় এবং প্রথম প্রতিবেদন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত…

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে দৈয়ারা গ্রামে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এটি খুঁজে পান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি কাটার সময় শ্রমিকরা লোহার মতো একটি শক্ত বস্তু দেখতে পান। পরে পরিষ্কার করলে সেটি মর্টার শেল বলে ধারণা করা হয়। কৌতূহলবশত শ্রমিকরা তাৎক্ষণিকভাবে পুলিশকে না জানিয়ে বস্তুটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে…

Read More

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রতাবপুর এলাকায় শাহ আলম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়পুর গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে ষড়যন্ত্র করে আসছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হলেও ভয়ের কারণে থানায় সাধারণ ডায়েরি করতে পারেননি বলে জানান তিনি। তিনি বলেন, গত ১৫ এপ্রিল প্রতাবপুরে মাজারের খাদেম শাহ আলমকে কুড়াল দিয়ে হত্যা করা হয়…

Read More

মোঃ আলমগীর হোসাইন,স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকালেই আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সকাল ৯টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দেশের অন্যান্য অঞ্চলও ঝুঁকির বাইরে নয়। পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে যেসব শর্ত রয়েছে তার প্রতিটি বিষয়ই সংসদে অনুমোদন করা হবে। একই সঙ্গে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর সফরের অংশ হিসেবে উলাশী খাল পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি মহল জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপপ্রচারে জনগণ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এ বাস্তবতা কিছু…

Read More