মো: আল-মাহফুজ শাওন,খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ২০-২৫ জনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ এপ্রিল কুয়েট রোড এলাকায় বাদীর পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখিয়ে জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়। এছাড়া বাদীর পিতার কাছ থেকে ১ লাখ ৮০…
Author: দৈনিক নবদিগন্ত
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলোকে এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা জানান, সহায়তা প্রদানে কিছু শর্ত রাখা…
ঢাকা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ৪৯ জনের গেজেট প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় বুধবার বিকেল ৪টায় শেষ হয়। তবে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী চড়ক মেলা ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় গ্রামীণ সংস্কৃতি ও লোকঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এ মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে। স্থানীয় কারিগরদের তৈরি বাঁশ ও কাগজের নান্দনিক শিল্পকর্ম ছিল মূল আকর্ষণ। হাতি, নৌকা, পালকি, গরু, জিরাফ, হেলিকপ্টারসহ নানা প্রতিরূপে তৈরি এসব শিল্পকর্ম দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শিল্পকর্মগুলো অনেক ক্ষেত্রে হাতে চালিয়ে প্রদর্শন করায় দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পান। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দর্শনার্থীরা জানান,…
মোঃ রেজাউল করিম, আলীকদম: বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে ইট তৈরি এবং বনাঞ্চলের গাছ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে আলীকদম থানা পুলিশ ও বন বিভাগ। অভিযানে চারাবটতলী এলাকার ABM ইটভাটা, আমতলী এলাকার UBM ইটভাটা এবং আলী বাজার এলাকার FBM ইটভাটায় অভিযান চালানো হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনজ সম্পদ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে সংশ্লিষ্ট ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জামাল উদ্দিনের মালিকানাধীন UBM ইটভাটাকে ২ লাখ টাকা, শওকত…
বগুড়া প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাত এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার পরিচয় হয় নাটক পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার সুজন সিদ্দিকী (৩৯)-এর সঙ্গে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হয় এবং মিডিয়ায় কাজের সুযোগের আশ্বাস দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তাকে ময়মনসিংহে একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অচেতন করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। ওই সময়…
মোঃ আল মুনতাকিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মালতীনগর গ্রামে নাঈম (২৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের একটি নির্জন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নাঈম মালতীনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার রাতে তিনি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
মোঃ আল মুনতাকিম বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বুধবার সকালে স্থানীয়রা একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে…
উজ্জ্বল রয়, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভার একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালে টিনশেড শ্রেণিকক্ষের ওপর গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকায় অবস্থিত শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো—ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিদ্যালয়ের পাশে থাকা একটি ঝুঁকিপূর্ণ পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুইজন গুরুতর আহত হয়। পরে…
