মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন আটোয়ারী উপজেলার শুভেচ্ছা পেট্রোল পাম্পে তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও অনেক মোটরসাইকেল আরোহী তেল পাচ্ছেন না, অন্যদিকে কার্ডবিহীনদের অগ্রাধিকার দিয়ে পেট্রোল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাম্পের ম্যানেজার মানিক দক্ষিণ বলরামপুর ও জলাপাড়া এলাকার মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড ছাড়াই তেল দিচ্ছেন। অপরদিকে পশ্চিম সাতখামার, দক্ষিণ সাতখামার, মাষ্টারপাড়া ও ভূজারীপাড়ার অনেক বাইকার বৈধ ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও তেল থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, ম্যানেজারের স্বজনপ্রীতির কারণেই এই বৈষম্য তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ম্যানেজারের ঘনিষ্ঠরা অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে…
Author: দৈনিক নবদিগন্ত
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শতাধিক নারীর জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এসডিএস নামের একটি বেসরকারি সংস্থা। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারীদের হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি কাজের দক্ষতা উন্নয়ন করা হয়, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আয়োজকদের মতে, এই উদ্যোগ নারীদের সামাজিক ও পারিবারিক জীবনে অর্থনৈতিক রূপান্তর আনতে সহায়ক হবে। প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক বিভিন্ন ব্যাচে মোট ৭২ জন নারীকে হাতে-কলমে শিক্ষা দেন। পরে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি করলে নারীরা পরিবার…
মোঃ হাবিবুর রহমান মোল্লা, লক্ষ্মীপুর (সদর) উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ (১৭) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের কালিবাজার রোডের সাহাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফরহাদ কালিবাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। সাহাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদ গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা…
নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদমে পুলিশের এক বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ নন্দী তংচংগ্যা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভারত মোহন পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মোঃ হারুন, এসআই আব্দুস ছালাম এবং এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারত মোহন পাড়ায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা জনৈক নন্দী তংচংগ্যার বসতঘর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত…
নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ আলোচনা সভায় মিলিত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, “পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে হাম-রুবেলার প্রকোপ নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। আলীকদমের কুরুকপাতা বাজারে আজ থেকেই…
মোঃ আল-মাহফুজ শাওনঃ দেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কাজ করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তবে এ নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনার ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের…
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মাহাবুর রহমান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাহাবুর রহমান (২৬) যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। (২৪ এপ্রিল)’ নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত শেখ রাসেল সেতুর উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান (২৬)…
মো: আল-মাহফুজ শাওনঃ দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী জেলা খুলনার ১৪৫তম জন্মদিন আজ (শনিবার)। দিবসটি উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এছাড়া দুপুরে থাকছে ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক তথ্যমতে, ১৮৩৬ সালে রূপসা নদীর পূর্বপাড়ে তালিমপুর-রহিমনগরের সন্নিকটে কিসমত খুলনা মৌজায় ‘নয়াবাদ’ নামে একটি থানা স্থাপনের মধ্য দিয়ে প্রশাসনিক কাঠামোর সূচনা হয়। এর আগে এ অঞ্চলের থানা ছিল যশোর জেলার মুড়লীতে। পরে ১৮৪২ সালে খুলনা মহকুমার যাত্রা শুরু হয়, যা…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জমির দাগ খতিয়ান ও প্রকৃত মালিকের নাম পরিবর্তন করে ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে আবদুল মান্নান নামের এক ব্যক্তির নামে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়চওনা বাজার এলাকায়। ওই জমির প্রকৃত মালিকের নাম নদীরাম কোচের ছেলে বোচা কোচ। ওই জমিতে স্থাপনা রয়েছে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিট গোডাউন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র। এই ঘটনায় শুক্রবার বিকেলে বড়চওনা বাজার মসজিদের মুসল্লি, বাজার ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।…
মো: আল-মাহফুজ শাওনঃ পুলিশ অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা, উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) খুলনা সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় খুলনা পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে (কেএমপি)-এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কেএমপি কমিশনার , বিপিএম-সেবা আইজিপিকে স্বাগত জানান। পরে অফিসার্স মেস প্রাঙ্গণে কেএমপি’র একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি , পিপিএম এবং পিটিসি খুলনার কমান্ড্যান্ট , বিপিএম (বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপির এ সফরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
