স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে নতুন সংযোজন ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে সংবর্ধনা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পুরো অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (এডমিন)সহ জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট তেল পাম্পে সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভ প্রকাশ করলে তিনি একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন এই ভাড়া কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানো থাকবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে ধারণা পান। শনিবার (২৫ এপ্রিল) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসভাড়াও সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, গাবতলী রুটে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। এছাড়া ঢাকা-রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামে পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগ নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা থাকলেও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সমস্যার কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন…
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক গৃহবধূ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে (২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর উপরে থাকা রেল-সেতুর লাইনে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী ও ফুরকান ভুঁইয়া তাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে…
স্টাফ রিপোর্টারঃ জামালগঞ্জ থানাধীন ৬ নং উওর ইউনিয়নের পূর্ব লম্বাবাঁক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ(০১)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন পূর্ব লম্বাবাঁক এলাকায় মাদক বিরুধী অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ সাদ্দাম হোসেন (৩২) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৮০০০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন এসআই গোলাম কিবরিয়া, কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ,মোশাররফ। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামিকে আদালতে প্রেরন দেওয়া হয়েছে,
মো: আল-মাহফুজ শাওনঃ চালক সংকটের কারণে টানা ছয় মাস ধরে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে রয়েছে। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, একমাত্র চালক মোঃ আব্দুল মজিদকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করার পর থেকে নতুন কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে অ্যাম্বুলেন্স দুটি অচল হয়ে পড়ে আছে। বর্তমানে সীমিত পরিসরে সেবা দিতে আউটসোর্সিং ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ড্রাইভারকে ব্যবহার করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে, জাইকার অর্থায়নে পাওয়া আরও একটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল অবস্থায় গ্যারেজে পড়ে রয়েছে। গাড়ির চালক ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের ব্যবস্থা না থাকায় সেটিও চালু…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, জালিয়াতি রশিদ এবং খাজনা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বালিয়াকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চৌমহনী বাজার সড়কের একটি ফার্মেসির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে…
আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুরপাড়সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজমিনা বেগম একই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি জঙ্গলে কাজ করতে গিয়ে তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে তিনি কাছাকাছি গিয়ে…
