রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া যা কিছু করা সম্ভব সবই করবে। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, রাশিয়া আশা করে ইরানের জনগণ বর্তমান কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন সব উদ্যোগ নেওয়া হবে, যা ইরানের স্বার্থ এবং পুরো অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করবে এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত…
Author: দৈনিক নবদিগন্ত
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে নতুন তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল। তিনি জানান, বাদ পড়া ভোটারদের একটি অংশ আবার ভোটাধিকার ফিরে পেতে পারেন। সোমবার তিনি বিবিসিকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের কথা জানান। এই তালিকায় থাকবেন সেইসব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল। তবে অ্যাপিলেট ট্রাইবুনালের সিদ্ধান্তে তারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ১৯টি আপিলেট ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এখানে বাদ পড়া ভোটাররা আবেদন বা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে যেসব…
সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশ নিয়োগ দেওয়া হবে নারী কর্মীদের। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের চিকিৎসাসেবা ব্যয়বহুল হলেও সরকারের উদ্দেশ্য শুধু চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এতে হাসপাতালে রোগীর চাপ কমবে। ঘোষণা অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া…
ভারতের বেঙ্গালুরুতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু Royal Challengers Bengaluru-এর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল, আরসিবি ও গুজরাট টাইটান্সের ম্যাচের দিন। তদন্তে জানা যায়, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার সিস্টেম এবং ফাইবার অপটিক লিংকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনের ফলে পুরো স্টেডিয়ামের নজরদারি ব্যবস্থা বিকল হয়ে পড়ে। গ্রেফতারকৃতরা হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ এবং ১৯ বছর বয়সী আব্দুল কালাম। তারা স্টেডিয়ামের ডিজিটাল ও সার্ভেইল্যান্স সেবার সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা অনুমতি ছাড়া কন্ট্রোল রুমে প্রবেশ করে…
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরিতে দলটি এখন চাপে রয়েছে। ডিফেন্সের ভরসা এদের মিলিতাও এবং আক্রমণভাগের নির্ভরযোগ্য ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস নিশ্চিতভাবেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পাশাপাশি তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানকেও নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এস্তেভাও। মাঠেই কাঁদতে কাঁদতে তাকে উঠে যেতে হয়। চিকিৎসকদের মতে, তিনি চলতি মৌসুমে আর খেলতে পারবেন না। তবে কোচিং স্টাফ আশা করছেন, বিশ্বকাপের আগে তিনি ফিরতে পারেন, যদিও তা নিশ্চিত নয়। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ৮ গোল করেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতেও ভালো পারফর্ম করে…
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল। ২৬ বলে ফিফটি করে ম্যাচসেরা হন তাওহীদ হৃদয়। সোমবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের লক্ষ্য দেয়। জবাবে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। রান তাড়ায় শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে পাওয়ারপ্লের শেষ দিকে ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর লিটন দাস দ্রুত ১৫ বলে ২১ রান করে ফেরেন। তানজিদ তামিম ২৫ বলে…
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কিউইরা। ইনিংসের শুরুতে ওপেনার কাটেনে ক্লার্ক ও টিম রবিনসনের জুটি মাত্র ১১ রান যোগ করে। রানআউটে শূন্য রানে ফেরেন রবিনসন। এরপর ক্লার্কের সঙ্গে যোগ দেন ড্যান ক্লেভার। দুজন মিলে ইনিংস গুছিয়ে নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পরে দুজনই ফিফটি করেন। দলের ৯৯ রানের মাথায় ২৮ বলে ৫১ রান করে আউট হন ক্লেভার। ১১০ রানে ৩৭ বলে ৫১ রান করে ফেরেন ক্লার্ক। দুজনকেই ফিরিয়েছেন…
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (Bangladesh Telecommunication Regulatory Commission) উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে। সোমবার (২৭ এপ্রিল) কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিটিআরসি। নতুন পরিকল্পনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নতুন তালিকায় বলা হয়েছে— ৩০ এমবিপিএস ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা…
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, কাজের চাপ ও অনিরাপদ কর্মপরিবেশের কারণে প্রতিবছর বিশ্বে ৮ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় কাজ, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো বিষয়গুলো হৃদরোগ, মানসিক অসুস্থতা ও আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব কারণে প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ সুস্থ জীবন বছর হারিয়ে যাচ্ছে। আইএলও আরও জানায়, এই পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতির প্রায় ১.৩৭ শতাংশ ক্ষতি হচ্ছে। কর্মক্ষেত্রের মানসিক চাপ ও ঝুঁকি শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। প্রতিবেদন অনুযায়ী, কর্মক্ষেত্রের মনস্তাত্ত্বিক ঝুঁকির মধ্যে রয়েছে— অতিরিক্ত কাজের চাপ, চাকরির অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা এবং হয়রানি। এসবের ফলে হৃদরোগ,…
এরশাদ রানা (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিল্প, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি উৎপাদনসহ স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিক ও শ্রমিকরা। অন্যদিকে ব্যবসায়ীরাও বিদ্যুৎ সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুৎ চৌদ্দগ্রাম জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান জানান, উপজেলার দুটি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের মাধ্যমে মোট প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে চৌদ্দগ্রাম জোনে প্রায় ৫০ হাজার, গুণবতী জোনে ৪০ হাজার এবং মিয়া বাজার সাব-জোনে…
