রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রামের এক কৃষকের উদ্যোগে আঙুর চাষ এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাড়ির সরু পথজুড়ে বাঁশের মাচায় ঝুলন্ত আঙুরের থোকা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এই উদ্যোগের পেছনে রয়েছেন প্রবাসফেরত কৃষক আবুল কালাম আজাদ। সৌদি আরবে কাজ করার সময় বিভিন্ন ফলের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে প্রথমে সবজি চাষ শুরু করেন। পরে ধীরে ধীরে আঙুর চাষে মনোযোগ দেন। প্রথমে ৭০টি গাছ দিয়ে শুরু হলেও বর্তমানে তার বাগানে প্রায় ১২০০টি আঙুর গাছ রয়েছে। চার বিঘা জমির পাশাপাশি বাড়ির পথ ও পুকুরপাড়েও মাচা তৈরি করে আঙুর চাষ করছেন তিনি। এর পাশাপাশি বাগানে…
Author: দৈনিক নবদিগন্ত
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতরা হলেন—কবিরহাট উপজেলার মোঃ আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, গত বছর দাখিল পরীক্ষায় সুবর্ণচর থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তানজিলা ছিলেন অন্যতম। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর…
মোঃ আল মুনতাকিম: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট সংলগ্ন ‘জান-ই-সাবা’ নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ ঢেকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে এলাকা জনাকীর্ণ হওয়ায় শুরুতে তাদের কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন…
আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো: রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক–এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই সফলতার চাবিকাঠি। গণমাধ্যমকে তিনি গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবেও উল্লেখ করেন। নবাগত পুলিশ সুপার রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির…
মো: আল-মাহফুজ শাওন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে। এরপর একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পদগুলো হলো—সভাপতি,…
মো: আল-মাহফুজ শাওন ভোলা–বরিশাল–খুলনা গ্যাস পাইপলাইন প্রকল্প আবারও অগ্রাধিকার পাচ্ছে। রুট পরিবর্তন করে নতুন পরিকল্পনায় প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলার গ্যাস সম্পদকে ঘিরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে প্রকল্পটি নিয়ে নানা পরিকল্পনা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হবে। পরবর্তীতে গ্যাসের মজুত পর্যাপ্ত থাকলে বরিশাল–ঢাকা অংশ বাস্তবায়নের কথা ভাবা হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক জানান, ভোলা গ্যাস ফিল্ড নিয়ে সাম্প্রতিক বৈঠকে শিল্পায়ন ও পাইপলাইন স্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রয়োজনে এলএনজি আকারে গ্যাস সরবরাহের বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে এবং এতে বেসরকারি…
মো: আল-মাহফুজ শাওন খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ‘ন্যাটা রনি’কে গ্রেপ্তার করেছে । সোমবার (সন্ধ্যা সাড়ে ৭টা) বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি এই হত্যা মামলার সন্দেহভাজন আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সে বাগেরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার রনির অপরাধমূলক তথ্য (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া…
মো: আল-মাহফুজ শাওন সিসি ফুটেজে শনাক্তের পর নিরালা এলাকা থেকে আটক—আরও চার এজাহারভুক্ত আসামি পলাতক খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত) নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তারা উভয়েই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্সে কর্মরত। মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, গ্রেপ্তারকৃতরা এজাহারে অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাব থেকে সংগ্রহ করা সিসি ফুটেজে তাদের উপস্থিতি…
মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, বজ্রপাতে নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলেও পোস্টমর্টেমের আশঙ্কায় স্বজনরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাশ নিয়ে চলে যান। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বজ্রপাতে মৃত্যু হলে সাধারণত পোস্টমর্টেমের প্রয়োজন হয় না—এ তথ্য অনেকের অজানা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানা সূত্রে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জমির উদ্দিন (পিতা: মৃত আব্দুল কাদির), গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির উদ্দিন (৪৫) (পিতা: মৃত আব্দুল…
