Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
  • বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী
  • ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী
  • সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক
  • হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে মৌজা ও ভৌগোলিক সীমানা বিবেচনার দাবি
  • সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ
  • ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ
  • রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | ঠাকুরগাঁওয়ে আঙুর চাষে বদলে যাচ্ছে গ্রাম;বিক্রির আশা ১০০ মণ

ঠাকুরগাঁওয়ে আঙুর চাষে বদলে যাচ্ছে গ্রাম;বিক্রির আশা ১০০ মণ

By দৈনিক নবদিগন্ত28/04/2026 রংপুর No Comments2 Mins Read
ঠাকুরগাঁওয়ে আঙুর চাষে বদলে যাচ্ছে গ্রাম;বিক্রির আশা ১০০ মণ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রামের এক কৃষকের উদ্যোগে আঙুর চাষ এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাড়ির সরু পথজুড়ে বাঁশের মাচায় ঝুলন্ত আঙুরের থোকা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

এই উদ্যোগের পেছনে রয়েছেন প্রবাসফেরত কৃষক আবুল কালাম আজাদ। সৌদি আরবে কাজ করার সময় বিভিন্ন ফলের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে প্রথমে সবজি চাষ শুরু করেন। পরে ধীরে ধীরে আঙুর চাষে মনোযোগ দেন।

প্রথমে ৭০টি গাছ দিয়ে শুরু হলেও বর্তমানে তার বাগানে প্রায় ১২০০টি আঙুর গাছ রয়েছে। চার বিঘা জমির পাশাপাশি বাড়ির পথ ও পুকুরপাড়েও মাচা তৈরি করে আঙুর চাষ করছেন তিনি। এর পাশাপাশি বাগানে রয়েছে বেদানা, লটকন, জামরুল, ড্রাগন ফল, প্যাশন ফল, মাল্টা, আপেল, নাশপাতিসহ প্রায় ৩০ ধরনের ফলজ গাছ এবং চুইঝাল ও গোলমরিচের মতো মসলাজাতীয় উদ্ভিদ।

আবুল কালাম জানান, ইউটিউব দেখে তিনি আঙুর চাষ শিখেছেন। লতানো গাছ হওয়ায় মাচা পদ্ধতিতে চাষ করছেন। ফেব্রুয়ারিতে ছাঁটাই করার পর মার্চে ফুল আসে এবং জুন-জুলাইয়ে ফল সংগ্রহ করা যায়।

এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা। তবে চলতি মৌসুমে ৯০ থেকে ১০০ মণ আঙুর উৎপাদনের আশা করছেন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এতে প্রথম বছরেই বিনিয়োগ উঠে আসবে বলে তিনি আশা করছেন।

স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররাও ইতোমধ্যে তার বাগানের আঙুর কিনতে আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই তার কাছ থেকে চারা নিয়ে আঙুর চাষ শুরু করার পরিকল্পনাও করছেন।

দর্শনার্থীরা জানান, বাগানের আঙুর দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি স্বাদেও মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে অনেকেই এখানে আসছেন।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আঙুর চাষের জন্য দোআশ ও জৈব সারসমৃদ্ধ মাটি উপযোগী। আবুল কালামের বাগানের ফলন আশাব্যঞ্জক। আঙুরের গুণগত মান যাচাই করে সফল হলে অন্য কৃষকদের মধ্যেও এই চাষ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে এবং কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা দেবে।

ঠাকুরগাঁও

Keep Reading

2 Mins Read

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

2 Mins Read

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

1 Min Read

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা 03/09/2026

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

03/09/2026

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

03/09/2026

সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.