Author: দৈনিক নবদিগন্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল। ২৬ বলে ফিফটি করে ম্যাচসেরা হন তাওহীদ হৃদয়। সোমবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের লক্ষ্য দেয়। জবাবে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। রান তাড়ায় শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে পাওয়ারপ্লের শেষ দিকে ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর লিটন দাস দ্রুত ১৫ বলে ২১ রান করে ফেরেন। তানজিদ তামিম ২৫ বলে…

Read More

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কিউইরা। ইনিংসের শুরুতে ওপেনার কাটেনে ক্লার্ক ও টিম রবিনসনের জুটি মাত্র ১১ রান যোগ করে। রানআউটে শূন্য রানে ফেরেন রবিনসন। এরপর ক্লার্কের সঙ্গে যোগ দেন ড্যান ক্লেভার। দুজন মিলে ইনিংস গুছিয়ে নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পরে দুজনই ফিফটি করেন। দলের ৯৯ রানের মাথায় ২৮ বলে ৫১ রান করে আউট হন ক্লেভার। ১১০ রানে ৩৭ বলে ৫১ রান করে ফেরেন ক্লার্ক। দুজনকেই ফিরিয়েছেন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (Bangladesh Telecommunication Regulatory Commission) উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে। সোমবার (২৭ এপ্রিল) কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিটিআরসি। নতুন পরিকল্পনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নতুন তালিকায় বলা হয়েছে— ৩০ এমবিপিএস ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ  শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, কাজের চাপ ও অনিরাপদ কর্মপরিবেশের কারণে প্রতিবছর বিশ্বে ৮ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় কাজ, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো বিষয়গুলো হৃদরোগ, মানসিক অসুস্থতা ও আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব কারণে প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ সুস্থ জীবন বছর হারিয়ে যাচ্ছে। আইএলও আরও জানায়, এই পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতির প্রায় ১.৩৭ শতাংশ ক্ষতি হচ্ছে। কর্মক্ষেত্রের মানসিক চাপ ও ঝুঁকি শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। প্রতিবেদন অনুযায়ী, কর্মক্ষেত্রের মনস্তাত্ত্বিক ঝুঁকির মধ্যে রয়েছে— অতিরিক্ত কাজের চাপ, চাকরির অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা এবং হয়রানি। এসবের ফলে হৃদরোগ,…

Read More

এরশাদ রানা (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিল্প, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি উৎপাদনসহ স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিক ও শ্রমিকরা। অন্যদিকে ব্যবসায়ীরাও বিদ্যুৎ সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুৎ চৌদ্দগ্রাম জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান জানান, উপজেলার দুটি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের মাধ্যমে মোট প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে চৌদ্দগ্রাম জোনে প্রায় ৫০ হাজার, গুণবতী জোনে ৪০ হাজার এবং মিয়া বাজার সাব-জোনে…

Read More

মোঃ আল মুনতাকিম শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থান নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। Islami Chhatra Andolon Bangladesh-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে শেরপুর শাহিদীয়া (কামিল) মাদ্রাসা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এখন সময়ের দাবি। তারা ক্যাম্পাসে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বক্তারা সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরে বলেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের অস্ত্রের ব্যবহার, সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। এছাড়া, সকল ছাত্র সংগঠনের জন্য সমান অধিকার ও গণতান্ত্রিক…

Read More

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, Bhola District Police-এর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভোলা সদর থানার রতনপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রতনপুর এলাকার একটি বাড়ির পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), চরসিফলী২. মোঃ রুবায়েত হোসেন…

Read More

ভোলা প্রতিনিধি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সভা ও র‍্যালির আয়োজন করেছে Bhola District Police। সোমবার (২৭ এপ্রিল) Bhola Polytechnic Institute প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন থাকতে হবে। তিনি আরও জানান, দেশে মাদকাসক্তির হার উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এর বড় একটি অংশ তরুণ…

Read More

মো: আল-মাহফুজ শাওন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করেছে Nahiyan Welfare Foundation। এ উদ্যোগের আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, চোখ মানুষের অমূল্য সম্পদ হলেও আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। ফলে তারা বিভিন্ন দৃষ্টিজনিত সমস্যায় ভুগে থাকেন। এসব মানুষের পাশে দাঁড়াতেই এ কার্যক্রম চালু করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য একটি সুস্থ, সুন্দর ও দৃষ্টিশক্তিসম্পন্ন সমাজ গড়ে তোলা। ইতোমধ্যে এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উল্লেখ্য, Nahiyan Welfare Foundation দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক…

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি–২ আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত যশোর ল-১২-৮৫৯৬ নম্বরের একটি যানবাহনের দুই যাত্রীকে তল্লাশি করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তরিকুল ইসলাম তানভীর (২৫), পিতা মো. আলামিন উকিল, চাঁনমারী মেসের সড়ক, ৩০ নম্বর ওয়ার্ড, খুলনা সদর এবং মো. কামাল হোসেন (৩৩), পিতা আব্দুল মালেক মুন্সি, মোল্লাপাড়া ভাই ভাই গলি, লবণচরা, খুলনা। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার…

Read More