রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর কিছু দূরে ওত পেতে থাকা একদল হামলাকারী তার ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে আঘাত করে। মাথায় আঘাতের চেষ্টা ব্যর্থ হলে তার পিঠে গুরুতর আঘাত লাগে। আত্মরক্ষার চেষ্টা করতে গেলে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার দিনব্যাপী তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনে তিনি অপরাধ দমন কার্যক্রম, জনসেবা প্রদান, নিরাপত্তা ব্যবস্থা ও দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা, ছুটি ও যানবাহন সুবিধাসহ কল্যাণমূলক বিষয়গুলোতেও খোঁজ নেন। পুলিশ সুপার বলেন, সদস্যদের মনোবল ও দক্ষতা বাড়াতে তাদের কল্যাণ নিশ্চিত করা…
মো: আল-মাহফুজ শাওন জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। আলোচনা সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ কমিশনার বলেন, উন্নত রাষ্ট্র গঠনে আইনের সঠিক প্রয়োগ ও নাগরিক সচেতনতা অপরিহার্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার…
মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে রূপসা ব্রিজের ঢাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র লবণচরা থানা পুলিশ বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় এপোলো-৩ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মনিরুজ্জামান ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবুজ হাওলাদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ তাকে যাচাই-বাছাই করে। এতে তিনি প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ধরা পড়েন। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রামের এক কৃষকের উদ্যোগে আঙুর চাষ এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাড়ির সরু পথজুড়ে বাঁশের মাচায় ঝুলন্ত আঙুরের থোকা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এই উদ্যোগের পেছনে রয়েছেন প্রবাসফেরত কৃষক আবুল কালাম আজাদ। সৌদি আরবে কাজ করার সময় বিভিন্ন ফলের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে প্রথমে সবজি চাষ শুরু করেন। পরে ধীরে ধীরে আঙুর চাষে মনোযোগ দেন। প্রথমে ৭০টি গাছ দিয়ে শুরু হলেও বর্তমানে তার বাগানে প্রায় ১২০০টি আঙুর গাছ রয়েছে। চার বিঘা জমির পাশাপাশি বাড়ির পথ ও পুকুরপাড়েও মাচা তৈরি করে আঙুর চাষ করছেন তিনি। এর পাশাপাশি বাগানে…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতরা হলেন—কবিরহাট উপজেলার মোঃ আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, গত বছর দাখিল পরীক্ষায় সুবর্ণচর থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তানজিলা ছিলেন অন্যতম। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর…
মোঃ আল মুনতাকিম: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট সংলগ্ন ‘জান-ই-সাবা’ নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ ঢেকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে এলাকা জনাকীর্ণ হওয়ায় শুরুতে তাদের কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন…
আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো: রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক–এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই সফলতার চাবিকাঠি। গণমাধ্যমকে তিনি গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবেও উল্লেখ করেন। নবাগত পুলিশ সুপার রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির…
