এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সভায় বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হাল্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং নানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরোও পড়ুন
| বর্ষার দুর্ভোগে মানুষের পাশে তামজিদ ভূঁইয়া, স্থায়ী সমাধানের প্রত্যাশা এলাকাবাসীর |

