প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ৪:১৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২৬, ৬:৪০ পি.এম.

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

​সভায় বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হাল্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং নানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

​সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরোও পড়ুন

বর্ষার দুর্ভোগে মানুষের পাশে তামজিদ ভূঁইয়া, স্থায়ী সমাধানের প্রত্যাশা এলাকাবাসীর