গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে

গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে

রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনের ছয় ও সাততলায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আগুন নেভাতে তাদের সদস্যরা কাজ করছেন।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *