নড়াইলে বজ্রপাতে ২ মৃত্যু, বাস দুর্ঘটনায় আহত ২০
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বজ্রপাতে দুজন নিহত হয়েছে এবং একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুর আঘাত প্রাপ্ত হয়েছে। লোহাগড়া উপজেলায় গরুকে পানি খাওয়ানো অবস্থায় বজ্রপাতে মারা যান টিটুল খান (৪৫) নামে এক কৃষক এবং মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামক এক ব্যক্তি নিহত হন। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের সন্তান। তিনি কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস…
