‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’

‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’ ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’

বলিউড অভিনেতা রণবীর সিং গত বছরের ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে নিজেকে প্রত্যাহার করেন। এরপর বিষয়টি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

তার এই সিদ্ধান্তের পর ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE) তার বিরুদ্ধে অসহযোগিতা নির্দেশিকা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।

এ পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তিনি বলেন, রণবীরকে অযথা সমালোচনা ও চাপের মুখে ফেলা হচ্ছে।

পুনম ধিলোঁ জানান, রণবীর একজন দায়িত্বশীল ও পেশাদার শিল্পী এবং কারও ক্ষতি করার কোনো উদ্দেশ্য তার নেই। তিনি আরও বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে, যেখানে তিনি পূর্বে সফলভাবে কাজ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, কোনো অভিনেতার পক্ষে নির্দিষ্ট কোনো প্রজেক্টে অস্বস্তি বোধ করা স্বাভাবিক। তবে রণবীর এমন পরিস্থিতিতেও প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে নিজের খরচে ক্ষতিপূরণ দেওয়ার এবং অগ্রিম পারিশ্রমিক ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।