Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | নড়াইলে বজ্রপাতে ২ মৃত্যু, বাস দুর্ঘটনায় আহত ২০

নড়াইলে বজ্রপাতে ২ মৃত্যু, বাস দুর্ঘটনায় আহত ২০

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত07/06/2026 খুলনা No Comments2 Mins Read
নড়াইলে বজ্রপাতে ২ মৃত্যু, বাস দুর্ঘটনায় আহত ২০
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে বজ্রপাতে দুজন নিহত হয়েছে এবং একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুর আঘাত প্রাপ্ত হয়েছে। লোহাগড়া উপজেলায় গরুকে পানি খাওয়ানো অবস্থায় বজ্রপাতে মারা যান টিটুল খান (৪৫) নামে এক কৃষক এবং মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামক এক ব্যক্তি নিহত হন।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের সন্তান। তিনি কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় তথ্য অনুযায়ী, শনিবার বিকালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কৃষক টিটুল খান বাড়ির কাছে মাঠে গরুকে পানি খাওয়াতে ছিলেন। ওই সময় আকস্মিকভাবে আকাশ মেঘলা হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলে কৃষক টিটুল খান মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই সময় নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন বাবুল, ফলে তিনি গুরুতর আহত হন। শহীদ স্থানীয়দের জানালে বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার তদন্ত পরিদর্শক অজিত কুমার রায় মোবাইলে জানান, পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা যাওয়ার তথ্য আমি পেয়েছি। অন্যদিকে
নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জন আহত

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, এতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নড়াইল-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

আক্রান্ত স্থানীয় ও আহতদের সূত্র অনুযায়ী, যশোর থেকে যাত্রী নিয়ে এক লোকাল বাস নড়াইলের দিকে আসছিল। যখন বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছায়, তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী, নারী, শিশু ও পুরুষ আহত হয়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়েছে এবং নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানাচ্ছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইল বাস দুর্ঘটনা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.