কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা সন্দেহ
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার এক পাটক্ষেত থেকে পুলিশ নিখোঁজ হওয়া আসাদুল ইসলাম (২৫)-এর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পর অজ্ঞাতরা মরদেহটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সোমবার (১৫ জুন) সকালে প্রায় সাড়ে ৭টায় কালুখালী থানার পুলিশ মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত আসাদুল ইসলাম মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের সন্তান ছিলেন। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল ইসলাম এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল রোববার দুপুরে বাড়ি থেকে বের…
