ধামইরহাটে দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধামইরহাটে দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধামইরহাটে দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী ফুটবল দলের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনের ‘আদীবাসী ফুটবল টুর্নামেন্ট’। এই প্রতিযোগিতা ১২ ও ১৩ জুনের মধ্যে স্থানীয় জগদল আদিবাসী স্কুল ও কলেজের মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: ইলিয়াস আলমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা জনাব মাথাই টুডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে আছেন জগদল আদিবাসী ফুটবল দলের ভারপ্রাপ্ত সভাপতি মি. ফিলিমোন টুডু। ফুটবলের খেলা দেখার জন্য মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের প্রচুর ভিড় দেখা গেছে।