আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় প্রবাসীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল গিয়াস উদ্দিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন দাখিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইমরান খান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মো. মাফিজ খান, যুক্তরাজ্য প্রবাসী মো. সাবির উদ্দীন, অস্ট্রেলিয়া প্রবাসী দবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মো. বাবলুর হোসেন বাবুল, মইনউদ্দিন খান এবং প্রয়াত আব্দুল মতিন চেয়ারম্যানের পুত্র জুবায়ের আহমদ।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তারা মাদরাসার সার্বিক অগ্রগতিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার ইমাদ উদ্দিন, সদস্য আব্দুস সোবহান মেম্বার, মো. জাহেদুর রহমান, মাওলানা শুয়াইবুর রহমান, শাহীন আহমদ রাজু ও মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি প্রবাসীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
