মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’।

জাহাজটি সোমবার (৩০ মার্চ) বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩১ মার্চ) ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, সোমবার পিভিটি সোলানা ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যে সাত হাজার টন ডিজেল এসেছে। তবে ৩১ মার্চ আরেকটি পার্সেল আসার কথা থাকলেও তা দু-একদিন পিছিয়ে যাবে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো এবং খালাসে পূর্ণ সহযোগিতা প্রদান করছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস সম্পন্ন করে ইতোমধ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *