Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | গ্যাস-বিদ্যুৎ সংকটে রূপগঞ্জের শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত

গ্যাস-বিদ্যুৎ সংকটে রূপগঞ্জের শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত26/08/2026 জাতীয় No Comments2 Mins Read
গ্যাস-বিদ্যুৎ সংকটে রূপগঞ্জের শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত
গ্যাস-বিদ্যুৎ সংকটে রূপগঞ্জের শিল্পাঞ্চল, উৎপাদন ব্যাহত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃরিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুরুতর গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপদে পড়েছেন শিল্পকারখানার মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ। গ্যাসের চাপ হ্রাস পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও কম ভোল্টেজের কারণে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

রূপগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক, টেক্সটাইল, ডাইং, প্লাস্টিক, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের কারখানা আছে। এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ গ্যাস ও বিদ্যুত্ত্বের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘ সময় ধরে গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় বয়লার ও উৎপাদন ইউনিট স্বাভাবিকভাবে চলতে পারছে না।

উৎপাদন চালু রাখতে অনেক কারখানাকে বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ও জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ কয়েকগুণ বাড়ছে। সময়মতো পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারার কারণে ক্ষতির আশঙ্কা করছেন শিল্প মালিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্প মালিক জানিয়েছেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চলতে থাকলে নির্ধারিত উৎপাদন লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়াবে। বিশেষ করে বিদেশি ক্রেতাদের অর্ডার নির্ধারিত সময়ে সরবরাহ করতে সক্ষম না হলে দেশের তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শিল্পকারখানার পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে রূপগঞ্জের সিএনজি স্টেশনগুলোর ওপরও। যথেষ্ট গ্যাসের চাপ না থাকায় কোথাও সীমিত পরিসরে সিএনজি সরবরাহ করা হচ্ছে, আবার কিছু স্টেশনে দীর্ঘ সময় ধরে যানবাহনের লাইন দেখা যাচ্ছে। এতে চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

সিএনজি চালক নুরুল ইসলাম বলেন, “গ্যাস সংকটের কারণে আগের তুলনায় এখন আয় অর্ধেকেরও নিচে নেমে গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে সংসার চালাতে সমস্যা হচ্ছে।”

স্থানীয় শিল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, উৎপাদন কমে যাওয়ার সাথে সাথে শ্রমিকদের কর্মঘণ্টা ও অতিরিক্ত আয়ের সম্ভবনাও কমছে। সংকট দীর্ঘস্থায়ী হলে কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কাও রয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প মালিকদের দাবি, রূপগঞ্জের শিল্পাঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুতরাং শিল্পের স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে জরুরিভিত্তিতে গ্যাসের চাপ বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিএনজি স্টেশনগুলোতে প্রয়োজনীয় গ্যাস নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তাদের আশঙ্কা, দ্রুত সংকট সমাধান না হলে রূপগঞ্জের শিল্পখাতে উৎপাদন আরও কমে যাবে এবং অনেক ছোট-বড় প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়তে পারে।

Keep Reading

2 Mins Read

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ জন

2 Mins Read

একই নাম, একই বোতল—গ্যাভিসল নিয়ে ভেজালের অভিযোগ, সত্যতা যাচাই জরুরি

2 Mins Read

কেন ফিরছে ১৯৮০-এর দশকের ছবি: ট্রেন্ডের নেপথ্যে কী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.