Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত11/08/2026 জাতীয় No Comments2 Mins Read
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ আরও ভালো করার জন্য বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যুবকদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো, সাংবাদিকতা, গল্প ও অভিজ্ঞতার বিনিময়, শিক্ষা-গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের জীবন, সংস্কৃতি, অভিজ্ঞতা, সম্ভাবনা ও সম্পর্কের নানা দিক তুলে ধরার বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

আলোচনায় ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি এবং বিভিন্ন যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উঠে আসে। সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও সম্পর্ক আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিনিধি দলের সদস্যরা তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে খুবিসাসের পক্ষ থেকে ভবিষ্যতে নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও দেখা যায়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন। এ সময় খুবিসাসের সদস্যরা নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতার মাধ্যমে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে নতুন যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার সুযোগ হতে পারে।

Keep Reading

2 Mins Read

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ জন

2 Mins Read

একই নাম, একই বোতল—গ্যাভিসল নিয়ে ভেজালের অভিযোগ, সত্যতা যাচাই জরুরি

2 Mins Read

কেন ফিরছে ১৯৮০-এর দশকের ছবি: ট্রেন্ডের নেপথ্যে কী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.