এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার পিজি হাসপাতালে সফল অপারেশনের পর কেবিনে বিশ্রামে আছেন গোপালগঞ্জ-২ আসনের মানবতার এমপি ড. কে এম বাবর। ফিস্টুলা রোগের কারণে গত বৃহস্পতিবার সংসদ সদস্য বাবর গোপালগঞ্জ থেকে ঢাকায় পিজি হাসপাতালে ভর্তি হন। অপারেশনের পর এখন তিনি বিশ্রামে থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন।
এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে সংসদ সদস্য ডা. বাবরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। পরে গণমাধ্যমকে তারা জানান, এমপি ড. কে এম বাবর বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
অসুস্থ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. বাবরকে গতকাল শনিবার দেখতে যান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও টুঙিপাড়া ৩ আসনের এমপি এসএম জিলানী, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌফিকুল ইসলাম, ফজলুল কবির দারা প্রমুখ। হাসপাতালে গিয়ে তারা সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।
গতকাল সকালে জেলা বিএনপির কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বর্তমানে সুস্থ আছেন। শীঘ্রই তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে জনগণের সেবায় আবার নিয়োজিত হবেন।
সংসদ সদস্য ডা. কে এম বাবর শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ জানান।
গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর এই ছয় মাসে মানুষের ভালোবাসায় একটি বিশেষ স্থান করে নিয়েছেন। আজ সকলে তাকে মানবতার এমপি বলে ডাকেন গোপালগঞ্জ বাসী। মহান আল্লাহ সুস্থতা ও হেফাজত দান করুন। আমিন।

