Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | সরাইলে এমপি রুমিন ফারহানা: ‘কারো বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়’

সরাইলে এমপি রুমিন ফারহানা: ‘কারো বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়’

By দৈনিক নবদিগন্ত05/08/2026 জাতীয় No Comments2 Mins Read
সরাইলে এমপি রুমিন ফারহানা: ‘কারো বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়’
সরাইলে এমপি রুমিন ফারহানা: ‘কারো বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়’
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

নিজস্ব প্রতিবেদকঃ

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া এইভাবে বক্তব্য প্রচার বন্ধের পদ্ধতির যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়।

আজকাল প্রত্যেকের কাছে গণমাধ্যম আছে। যারা শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। আদালতের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়? ’

তিনি আরও বলেন,”তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং তার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সব কিছু বিবেচনায় তার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, তার দলের অবস্থা কী হবে বা তার এত দিনের যে রাজনৈতিক ইতিহাস—সেটা কেমন হবে। সব কিছু বিবেচনায় আমার বোঝার মতে তিনি ফিরে আসবেন।”

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ”এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ অবস্থা—সেটার ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং শেষমেষ যে আমরা পুরনো রাজনীতির দিকে ফিরে যাচ্ছি, সেটিই বোঝাচ্ছে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল বিএনপি উপজেলা প্রশাসনের ওই অনুষ্ঠান বয়কট করে বলে জানা যায়।

সরাইলের পর তিনি আশুগঞ্জের অনুষ্ঠানেও গিয়ে জুলাই আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

Keep Reading

5 Mins Read

যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট

2 Mins Read

বগুড়ার শেরপুরে AB Deluxe পরিবহনে যাত্রী হয়রানির অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

2 Mins Read

ঢাকা-রংপুর মহাসড়কে খাবারের নামে যাত্রী হয়রানি, দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.