Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | নাগেশ্বরীতে নদীভাঙনে স্বপ্নভঙ্গ হাজারও পরিবারের, নজর নেই কর্তৃপক্ষের

নাগেশ্বরীতে নদীভাঙনে স্বপ্নভঙ্গ হাজারও পরিবারের, নজর নেই কর্তৃপক্ষের

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত09/08/2026 সিলেট No Comments2 Mins Read
নাগেশ্বরীতে নদীভাঙনে স্বপ্নভঙ্গ হাজারও পরিবারের, নজর নেই কর্তৃপক্ষের
নাগেশ্বরীতে নদীভাঙনে স্বপ্নভঙ্গ হাজারও পরিবারের, নজর নেই কর্তৃপক্ষের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার দুধকুমার, ব্রহ্মপুত্র, সঙ্কোষ, গঙ্গাধরসহ অন্যান্য নদীগুলোর পানি বেড়েছে, তবে এখন তা কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন।

ভাঙনে নদীর তলদেশে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, বাগান, সড়ক এবং অন্য নানা অবকাঠামোসহ কোটি কোটি টাকা মূল্যবান সম্পদ। ভাঙনের কারণে নিঃস্ব হয়ে নদীপাড়ের মানুষ কান্না করে চলেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিওব্যাগ ফেলে ভাঙন বন্ধ করার চেষ্টা করছেন।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদীর বিভিন্ন জায়গায় নদী ভাঙন ঘটেছে। বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারী, কুটিরচর, এবং রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম, ফান্দেরচর, ধাউরারকুটি, হাজিরমোড়, মোল্লারভিটা সহ বেশ কিছু এলাকায় দুধকুমার নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে।

এছাড়া নুনখাওয়া এবং নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদেও কয়েক পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে মানুষের শেষ জমিও বিলীন হচ্ছে। ফলে নদীপাড়ের মানুষ দিশাহারা হয়ে পড়ছে। রায়গঞ্জ ইউনিয়নের চর ধাউরারকুটি হাজিরমোড় এলাকায় এক সপ্তাহের মধ্যে অন্ততঃ অর্ধশতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে দুধকুমারের আগ্রাসনে। কেউ কেউ ঘরবাড়ি সরালেও অনেকের জন্য শেষ রক্ষা হয়নি। ভাঙন কবলিতদের অভিযোগ, শুষ্ক মৌসুমে ভাঙন রোধের ব্যবস্থা না নেয়ায় হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে।

এ অবস্থায় স্বপ্নের শেষ আশ্রয় হারিয়ে কেউ কেউ অন্যের জমিতে খুব কষ্টে বসবাস করছেন। ওই এলাকার আতাউর রহমান আপেল জানান, তাদের এলাকায় দুধকুমার নদীর ভাঙনে এক রাতে ৩৫টি বসতভিটা, বাগান ও কৃষিজমি বিলীন হয়ে গেছে। আরও অনেক বাড়িঘর, নতুন স্লুইসগেট, সড়ক, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন অবকাঠামো হুমকির মুখে রয়েছে। মোল্লারভিটা এলাকার মজিরন বেগম জানান, তার স্বামী নেই।

নদীর পাড় ঘেঁষে রয়েছে সড়ক। আর এই সড়কের পাশে একটি জায়গায় তার থাকার স্থান রয়েছে। নদী ভাঙার কারণে তার বসতভিটা কখন নদীর মধ্যে চলে যাবে, এই ভয়ে তিনি ঘুমাতে পারছেন না। আছমা বেগম জানান, ভাঙনের কবলে পড়ে তিনি তাড়াহুড়ো করে বাড়ি সরিয়ে নিয়েছেন। যদি বাড়ি না সরাতেন, তাহলে হয়তো তার বাড়িও নদীর মধ্যে চলে যেত।

বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকার শাহালম মিয়া জানান, তিনি একাধিকবার দুধকুমার নদীর ভাঙনের শিকার হয়েছেন। এতে তার জমিজমা সব হারিয়ে এখন নিঃস্ব। এছাড়া সড়ক, মসজিদ, মাদরাসাসহ অসংখ্য বসতভিটা ভাঙনের শিকার হতে যাচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙন না ঠেকালে অনেক মানুষ বাস্তুহারা হয়ে যাবে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বিভিন্ন নদীর ৩৮টি পয়েন্টে নদী ভাঙন চলছে। ভাঙনের শিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিওব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। এছাড়া বামনডাঙ্গা ও রায়গঞ্জ ইউনিয়নের ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলছে।

Keep Reading

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

2 Mins Read

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু,বাবা হাসপাতালে ভর্তি

1 Min Read

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ,অভিযুক্ত আটক

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.