পাটনার কংগ্রেসে কৃষি ও গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার

পাটনার কংগ্রেসে কৃষি ও গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:


ঠাকুরগাঁওয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় পাটনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) আয়োজিত এ কংগ্রেসে কৃষক, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, স্থানীয় সরকার সদস্য, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও টেকসই, পুষ্টিনির্ভর এবং উদ্যোক্তাবান্ধব করে তোলার লক্ষ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বক্তারা বলেন, পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব।

আলোচনায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, নারী ও যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে সফল কৃষক ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা উপস্থাপন করা হয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পাটনার কংগ্রেস ২০২৬ দেশের গ্রামীণ উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।