নাগেশ্বরীতে অটো-ট্রাক্টর সংঘর্ষে আহত ৪ শিক্ষিকা

নাগেশ্বরীতে অটো-ট্রাক্টর সংঘর্ষে আহত ৪ শিক্ষিকা

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষিকা আহত হয়েছেন। উপজেলার নাগেশ্বরী,বেরুবাড়ী সড়কের মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা,কবলিত অটোরিকশাটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজনই একটি বিদ্যালয়ের শিক্ষিকা। সংঘর্ষের ফলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, হয় এবং চার শিক্ষিকা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে অটোরিকশা ও ট্রাক্টরের বেপরোয়া, চলাচল অব্যাহত রয়েছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

স্থানীয়রা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের, জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *