Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | সুন্দরবনে অভিযানে ‘দুলাভাই বাহিনীর’ প্রধানসহ ২ জন আটক, নিহত ১: কোস্ট গার্ডের দাবি

সুন্দরবনে অভিযানে ‘দুলাভাই বাহিনীর’ প্রধানসহ ২ জন আটক, নিহত ১: কোস্ট গার্ডের দাবি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত27/06/2026 খুলনা No Comments2 Mins Read
সুন্দরবনে অভিযানে ‘দুলাভাই বাহিনীর’ প্রধানসহ ২ জন আটক, নিহত ১: কোস্ট গার্ডের দাবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনের অপরাধী ‘দুলাভাই বাহিনী’ এর সঙ্গে কোস্ট গার্ডের গুলি বিনিময়ে বাহিনী প্রধানসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১ জন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

শনিবার (২৭ জুন ২০২৬) বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ‘দুলাভাই বাহিনী’ এর সদস্যরা খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের অন্ধকারে অবস্থান করছে। এর কারণে গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৫টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করে।

অভিযানের সময়ে ডাকাতদের বহনকারী দুইটি নৌকা শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেয়। সংকেত অমান্য করে নৌকায় থাকা ডাকাতরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও গুলি ছুঁড়ে। উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি-যুদ্ধের ফলে ডাকাতদের একটি নৌকায় অগ্নিকাণ্ড ঘটে এবং অপর একটি নৌকা ডুবে যায়। অভিযানে কোস্ট গার্ড ১ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ২১৬ রাউন্ড জীবন্ত গোলা ছোঁড়ে।

গুলি-যুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’ এর প্রধান রবিউল ইসলাম এবং ডাকাত শওকত সরদারকে আটক করা হয়। তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর বাহিনী প্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত রাখা হয়। মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ি এলাকাতে স্থানীয়দের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ডাকাত ইসরাফিল হাওলাদারকে আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আড়শিবসা নদীর বেসুখাল এলাকায় অনুসন্ধান চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড জীবন্ত কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ডাকাত রবিউল ইসলাম (৫০) ও নিহত ডাকাত শওকত সরদার (৫৫) খুলনা জেলার কয়রা থানার এবং ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা।

আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হবে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করার জন্য কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে। দেশের স্বার্থে  এবং সুন্দরবনের নিরাপত্তায় স্থানীয় জনগণকে দস্যুদের তথ্য দেওয়ার জন্য কোস্ট গার্ডের নিকট সহায়তা করার অনুরোধ করা  হয়েছে। তথ্য প্রদানকারীর গোপনীয়তা নিশ্চিত করা হবে।

কোস্ট গার্ড সুন্দরবন

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.