Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

By দৈনিক নবদিগন্ত25/06/2026 খুলনা No Comments2 Mins Read
বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকা:

দেশের অন্যতম প্রধান বেনাপোল স্থল বন্দর থেকে নির্ধারিত পণ্যের অতিরিক্ত মালামাল পাঠানোর অভিযোগে দুই কাস্টমস রাজস্ব কর্মকর্তা এবং তিন সিপাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম चৌধুরী, এবং সিপাই জামশেদ, সাগর, ও হামিদুর রহমান।

সূত্র মতে, যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউসের নিলাম শাখার গোডাউন থেকে প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত ত্রাণ ভাণ্ডারে মালামাল বিতরণের জন্য রবিবার রাতে ১১.২০ মিনিটের দিকে একটি গাড়িতে একাধিক বস্তা মাল ভরানোর দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই লোডিং কার্যক্রম ২৩ মিনিটের মধ্যে শেষ হয়। একই গাড়িতে রাত ১১.৫৮ থেকে ১২.০৪-এর মধ্যে ফের মালামাল লোড হতে দেখা যায়। পরে, রাত ১২:৪৫ থেকে ১:১০-এর মধ্যে ঐ গাড়ি থেকে ২২-২৫টি প্যাকেজ পণ্য নামাতে দেখা যায়। এ সময় কাস্টমসের গোডাউনে কর্মরত আরিফুল ইসলাম চৌধুরী এবং সিপাই মোহাম্মদ সাগর সিসিটিভি ফুটেজে উপস্থিত ছিলেন, যার কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

লোড ও আনলোডকৃত পণ্যের পূর্বতন প্রমাণ অনুযায়ী, সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী ও সিপাই মোহাম্মদ সাগর অবৈধভাবে প্রক্রিয়ার বাইরে এই পণ্য হস্তান্তর করছিলেন।

অন্যদিকে, একই রাতে ২টার দিকে কাস্টমসের অধীনে থাকা গোডাউন থেকে ত্রাণ ভাণ্ডারে বিধি-বহির্ভূত মালামাল  পরিবহনের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় থেকে প্রচুর পরিমাণ পণ্য জব্দ করে।

এই ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী এবং ট্রাকের চালক ও হেলপার আটক হন।
সংশ্লিষ্ট তথ্য অনুসারে, গত রবিবার কাস্টমস হাউসের নিলাম শাখা থেকে ৩০২২টি শাড়ি, ৫৮টি থ্রি-পিস, ২০৮টি চাদর, ২৬৩টি কম্বল এবং ৮টি ওড়না ঢাকায় পাঠানোর জন্য একটি চিঠি ইস্যু করা হয়, যা সহকারী কমিশনার অব কাস্টমসের পক্ষ থেকে রাহাত হোসেন স্বাক্ষর করেন। পণ্য পরিবহনের দায়িত্বে ছিলেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী।

ইন্দ্রজিৎ মুখার্জীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ত্রাণ ভাণ্ডারে পণ্য পাঠানোর নাম করে অতিরিক্ত মালামাল পরিবহনের চেষ্টা  করেন। যা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে গোপন তথ্যের ভিত্তিতে সেদিন রাতে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করে বিজিবি। কাভার্ডভ্যানটি ক্যাম্পে নিয়ে গিয়ে চেক করার পর গাড়ির মালামালের নথিপত্র পরীক্ষা করে বিজিবি।

যাচাইয়ের পর দেখা যায়, ঐ ট্রাকে ৬০০৮টি ভারতীয় শাড়ি, ৬৩টি থ্রি-পিস, ৩৮৬টি কম্বল, ২০৮টি চাদর, ৮টি ওড়না, এবং ৩৩,২২২টি বিভিন্ন ধরনের কসমেটিক্সের পণ্য উদ্ধার করা হয়। এর মোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৩১০ টাকা। এই ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, কাভার্ডভ্যানের চালক মহসিন আলী এবং হেলপার জাহিদ হাসানকে আটক করা হয়। ফলে কাস্টমস কর্তৃপক্ষ দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইসহ মোট পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানিয়েছেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা  বর্তমানে বিষয়টির যাচাই করছি। দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.