মো: আল-মাহফুজ শাওন:
সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লাগার স্থান পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে, তিনি হাসপাতালে জরুরি বিভাগ, আইসিইউ এবং আগুনে ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটারের এলাকা পরিদর্শন করেন।
তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময়, স্বাস্থ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন এবং চিকিৎসা পরিষেবা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদের সঙ্গে আলোচনা করে আগুন লাগার অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
মন্ত্রী মন্তব্য করেন, “হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করা হবে। এছাড়া ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
তিনি আরো জানান, আগুন লাগার পর রোগীদের নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যে সাহসিকতা ও দায়িত্ব দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আহতদের যথাযথ চিকিৎসা প্রদান নিশ্চিত করতে সরকার সকল রকম সাহায্য করবে বলে তিনি জানান।
এর আগে বুধবার সকালে তৃতীয় তলায় আচমকা আগুন জ্বলে ওঠে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা এসি বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে অবস্থানকারী রোগী ও তাদের আত্মীয়স্বজনের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। কিছু রোগী ধোঁয়ার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়তেন বলে জানা গেছে। আগুনের কারণে হাসপাতালের কিছু চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।
ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সময়ে, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
